বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা আইসিসির, কে কত টাকা পেল!

প্রকাশিত: ১১ মার্চ, ২০২৬ ০৭:২৩:১০

বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা আইসিসির, কে কত টাকা পেল!


বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা আইসিসির, কে কত টাকা পেল

সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি বণ্টনের ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্বকাপে অংশ নেওয়া মোট ২০টি দলের মধ্যে ১ কোটি ১২ লাখ ৫০ হাজার ডলার (১১.২৫ মিলিয়ন) পুরস্কার অর্থ বিতরণ করা হবে। এখান থেকে সবচেয়ে বেশি অর্থ পাচ্ছে চ্যাম্পিয়ন ভারত। আর সবচেয়ে কম পাচ্ছে কানাডা, নামিবিয়া ও ওমা

শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে রেকর্ড গড়েছে ভারত। তা পাচ্ছে ২৬ লাখ ৩৯ হাজার ৪২৩ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১ কোটি ৬৭ লাখ ৩০ হাজার ৭৬০ টাকা হয়। রানার্সআপ নিউজিল্যান্ড পেয়েছে ১৪ লাখ ২২ হাজার ৬৯২ ডলার।

সেমিফাইনালে ওঠা দুই দলের মধ্যে দক্ষিণ আফ্রিকা পেয়েছে ১০ লাখ ৫ হাজার ৫৭৭ ডলার। অন্য সেমিফাইনালিস্ট ইংল্যান্ড পেয়েছে ৯ লাখ ৭৪ হাজার ৪২৩ ডলার।

সুপার এইট খেলেও বিদায় নেওয়া দলগুলোর মধ্যে ওয়েস্ট ইন্ডিজ পেয়েছে ৫ লাখ ৩৮ হাজার ২৬৯ ডলার এবং পাকিস্তান পেয়েছে ৫ লাখ ২২ হাজার ৬৯২ ডলার। টুর্নামেন্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে চমক দেখানো জিম্বাবুয়ে পেয়েছে ৪ লাখ ৯১ হাজার ৫৩৮ ডলার। আর বিশ্বকাপের সহ-আয়োজক শ্রীলঙ্কা পেয়েছে ৪ লাখ ৭৫ হাজার ৯৬২ ডলার।

গ্রুপ পর্বে ভালো পারফরম্যান্স করা যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান প্রত্যেকেই পেয়েছে ৩ লাখ ৯ হাজার ৮০৮ ডলার করে। একটি করে ম্যাচ জেতা স্কটল্যান্ড পেয়েছে ২ লাখ ৭৮ হাজার ৬৫৪ ডলার এবং আয়ারল্যান্ড পেয়েছে ২ লাখ ৭১ হাজার ৭৩১ ডলার।

এদিকে ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপে জয় পাওয়া ইতালি পেয়েছে ২ লাখ ৫৬ হাজার ১৫৪ ডলার। একই অঙ্ক পেয়েছে নেদারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল। অন্যদিকে গ্রুপ পর্বেই বিদায় নেওয়া কানাডা, নামিবিয়া ও ওমান প্রত্যেকে পেয়েছে ২ লাখ ২৫ হাজার ডলার করে।

এ সম্পর্কিত খবর

বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

ছিনতাই ঝুঁকি এড়াতে হাটে ‘ক্যাশলেস লেনদেন’ করতে বললেন র‌্যাব ডিজি

রামিসা হত্যার বিচার ৫-৭ দিনের মধ্যে শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ধর্ষণের অভিযোগে জেলা ছাত্রদলের সাবেক নেতাকে পুলিশে দিল জনতা

কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলি

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫

সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে : মিয়া গোলাম পরওয়ার

টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহণ চালালে লাইসেন্স বাতিল: বিআরটিএ

ঈদের দিন বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবমুখর ময়মনসিংহ 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ