চট্টগ্রামের সীতাকুণ্ডে গলাকাটা অবস্থায় উদ্ধার শিশু ইরার মৃত্যু

প্রকাশিত: ০৩ মার্চ, ২০২৬ ০২:৫৬:৩৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে গলাকাটা অবস্থায় উদ্ধার শিশু ইরার মৃত্যু

প্রজন্ম ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্গম পাহাড়ি এলাকা থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার আট বছরের কন্যাশিশুটি মারা গেছেন। মঙ্গলবার (৩ মার্চ) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালে কর্মরত জেলা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দীন তালুকদার।

এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের ভেতর থেকে গলাকাটা অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। এরপর শিশুটিকে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, ভুক্তভোগী কন্যা শিশুটি ধর্ষণের শিকার হয়েছিল।
 
পুলিশ জানায়, শিশুটির বাড়ি কুমিরায়। আর যে জায়গা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে, সেখান থেকে তার বাড়ি অন্তত পাঁচ–সাত কিলোমিটার দূরে। সেখান থেকে শিশুটির একা এত দূরে আসা সম্ভব নয়। কেউ হয়তো ফুসলিয়ে শিশুটিকে সেখানে নিয়ে এসেছে। 

শনিবার সকালে শিশুটিকে উদ্ধারের সময় তার গলা থেকে রক্ত ঝরছিল। সেখানে সড়কটির সংস্কারের কাজে থাকা শ্রমিকেরা শিশুটিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করেন। তাদের পরনের কাপড় দিয়ে গলা পেঁচিয়ে রক্ত বন্ধ করার চেষ্টা করেন। পরে তারা দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ সম্পর্কিত খবর

 ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু

হামে আক্রান্ত হয়ে ৩৮ শিশুর মৃত্যু, জামায়াতের উদ্বেগ

দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা

ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেপ্তার, শাস্তির দাবি

ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা

শেরপুর-৩ আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ অঙ্গীকার ইরানের বিপ্লবী গার্ডের

সংসদ অধিবেশনে ড. ইউনূস-সেনাপ্রধান-জাইমাসহ উপস্থিত ছিলেন যারা

বাড্ডায় পুরনো দেয়াল ধসের ঘটনায় দুই শিশুর মৃত্যু

যশোরে র‍্যাবের অভিযানে ১২ ককটেলসহ নাশকতাকারী গ্রেফতার

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ