‘হানিট্রাপ চক্রে’র পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখা

প্রকাশিত: ২১ অগাস্ট, ২০২৫ ০৭:৫৯:৪৪

‘হানিট্রাপ চক্রে’র পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখা

প্রজন্ম ডেস্ক: বুধ ও বৃহস্পতিবার যশোর সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। 

তারা হলেন যশোর সদর উপজেলার নূরপুর গ্রামের মৃত আবু তালেবের ছেলে শফিকুল ইসলাম (৩৫), একই গ্রামের মো. জাফরের ছেলে মো. কালু (৪০), রমজান শিকদারের ছেলে সুলতান শান্ত (২৫), চৌগাছা উপজেলার মো. শাফাউদ্দিনের মেয়ে মোছা: শারমিন (২১) ও একই উপজেলার বেড়গোবিন্দপুর গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে রোজিনা আক্তার রূপা (২৮)। 

যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুরুল হক ভূইয়া জানান, গ্রেফতার পাঁচজন যশোর শহরের বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে হানিট্রাপের মাধ্যমে লোকজনকে আটকে রেখে নির্যাতন ও টাকা আদায় করে আসছিল। ঝিনাইদহের মহেশপুর উপজেলার শাহাপুর গ্রামের আনোয়ার ইকবাল এই চক্রের শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হন। পরে তার ভাগ্নে নাছিম রেজা এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানায় এজাহার দায়ের করলে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়।  

ওসি জানান, ভিকটিমের এজাহারের ভিত্তিতে এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে এবং আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।  

প্রজন্মনিউজ/২৪
 

এ সম্পর্কিত খবর

 পদত্যাগ করে জেলা আ.লীগ নেতা: ইবাদতে জীবন পার করতে চাই

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

ডেঙ্গু প্রতিরোধে থানার পুকুর পরিষ্কার করলেন ডিসি-এসপি

জামায়াতের নায়েবে আমীরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড

আ. লীগ ও ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে : রিজভী

সাজেক ইস্যুতে জামায়াত আমীর: সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদক্ষেপ গ্রহনের আহ্বান

ব্রাহ্মণবাড়িয়ায় ঘাস কাটা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫

 দেড় মিনিটে মন্ত্রীকে ৩৫ বার ‘স্যার’ বলে আলোচনায় ইউএনও

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে নতুন স্লোগান ‘বিসমিল্লাহ’

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ