প্রকাশিত: ০৫ মার্চ, ২০২৬ ০৩:৩৩:৩৪ || পরিবর্তিত: ০৫ মার্চ, ২০২৬ ০৩:৩৩:৩৪
প্রজন্ম ডেস্ক:
ইরানের হামলার পর কাতারের রাজধানী দোহার একটি এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়ছে।
কাতারের রাজধানী দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দোহায় অবস্থানরত বার্তা সংস্থা এএফপির একজন প্রতিবেদক এই তথ্য জানিয়েছেন।
এর আগে দোহায় মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের ‘সতর্কতামূলক ব্যবস্থার’ অংশ হিসেবে অন্যত্র সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছিল কাতার।
গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। জবাবে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন স্থাপনা নিশানা করে হামলা চালাচ্ছে ইরান।
চলতি সপ্তাহে সৌদি আরব ও কুয়েতে মার্কিন দূতাবাস হামলার শিকার হয়। এ ছাড়া দুবাইয়ের মার্কিন কনস্যুলেটেও হামলা হয়েছে। এমন প্রেক্ষাপটে কাতারের দোহায় মার্কিন দূতাবাসের আশপাশে বসবাসকারী বাসিন্দাদের সরানোর প্রক্রিয়া শুরু হয়। এখন দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেল।
দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা
ঢাকায় ঈদের ছুটিতে বাসার মূলব্যান সামগ্রী থানায় রাখা যাবে
বাংলাদেশপন্থা ও সামাজিক গণতন্ত্রের নতুন দল জেডিপির আত্মপ্রকাশ
যুদ্ধবিরতির চেয়ে দীর্ঘ যুদ্ধকেই কি সুবিধাজনক মনে করছে ইরান?
ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
ঈদ ফিরতি ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু ১৩ মার্চ
বাড্ডায় পুরনো দেয়াল ধসের ঘটনায় দুই শিশুর মৃত্যু
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে গণভোট থাকছে না: ইসি