প্রকাশিত: ০২ জুন, ২০২৫ ০২:১৪:১০
প্রজন্মডেস্ক : অনুমতি ছাড়া হজ করার পরিকল্পনার অভিযোগে মক্কায় প্রবেশের আগেই আড়াই লাখের বেশি মুসল্লিকে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।
রোববার (১ জুন) সৌদি কর্মকর্তারা জানান, হজে অংশ নিতে মক্কায় প্রবেশের জন্য অনুমতি ছাড়া প্রায় ২ লাখ ৬৯ হাজার ৬৭৮ জনকে বাধা দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ অবৈধভাবে মক্কায় প্রবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে।
বার্তাসংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, সৌদি সরকার হজে অতিরিক্ত ভিড়ের জন্য অননুমোদিত অংশগ্রহণকারীদের দায়ী করছে। গত বছরের তীব্র গ্রীষ্মের তাপদাহে মারা যাওয়ার জন্য এই অননুমোদিত অংশগ্রহণকারীদের দায়ী করছে সৌদ কর্তৃপক্ষ।
বর্তমানে মক্কায় ১৪ লাখ মুসলিম অবস্থান করছেন। আগামী কয়েক দিনের মধ্যে আরও কয়েক লাখ মুসল্লি আসবেন বলে আশা করা হচ্ছে।
মক্কায় এক সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানিয়েছেন, ২ লাখ ৬৯ হাজার ৬৭৮ জনকে মক্কায় প্রবেশে বাধা দিয়েছেন। নিয়ম অনুযায়ী, কেবলমাত্র অনুমতিপ্রাপ্ত ব্যক্তিরাই হজ পালন করতে পারবেন, এমনকি সারা বছর মক্কা শহরে বসবাস করলেও তাদের জন্য অনুমতি প্রয়োজন।
এপির প্রতিবেদনে বলা হয়, হজ বিধি লঙ্ঘনের জন্য কর্মকর্তারা ২৩ হাজারের বেশি সৌদি বাসিন্দাকে জরিমানা করেছেন এবং ৪০০ হজ কোম্পানির লাইসেন্স বাতিল করা হয়েছে।
লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আল-ওমারি গণমাধ্যমকে বলেন, হজযাত্রীরা আমাদের নজরে আছেন, যারা নিয়ম অমান্য করবেন তারা আমাদের হাতে ধরা পড়বে।
প্রজন্ম নিউজ২৪/টিপু
বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা আইসিসির, কে কত টাকা পেল!
৪০ দেশ থেকে ঘুরপথে তেল আনছে ভারত
‘জুলাই সনদের আলোকে যতটুকু পাওনা আমরা অতটুকু চাই, বেশি না’
ইরান-ইসরাইল যুদ্ধে মধ্যপ্রাচ্যে ৪ বাংলাদেশি নিহত: প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যের কিছু রুটে ফ্লাইট চলাচল পুনরায় শুরু
বেশিরভাগ পাম্পে উপচে পড়া ভিড়, মিলছে না তেল
ইসরায়েলের কাছে আবারও বিশাল অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
পাম্পে জ্বালানি তেল সংকটে চালকদের ক্ষোভ