এরদোয়ানের কঠোর সমালোচনায় নেতানিয়াহু, দিলেন নতুন বার্তা

প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬ ০৫:১৪:০৫

এরদোয়ানের কঠোর সমালোচনায় নেতানিয়াহু, দিলেন নতুন বার্তা

যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি প্রসঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান। সূত্র: আরব নিউজ।

ইজরাইলি প্রেসিডেন্ট নেতানিয়াহু বলেন, তেহরান এবং তাদের সমর্থিত আঞ্চলিক গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ইসরাইলের অভিযান অব্যাহত থাকবে।

সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতিতে পৌঁছালে এরদোয়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে বলেন, যেকোনো ধরনের উসকানি থেকে বিরত থাকতে হবে।

যদিও তিনি কার উদ্দেশ্যে এই সতর্কবার্তা দিয়েছেন, তা স্পষ্ট করেননি।

এরদোয়ানের বক্তব্যের জবাবে কড়া ভাষায় নেতানিয়াহু এক্সে লিখেছেন, ইসরাইল ইরানের শাসকগোষ্ঠী ও তাদের মিত্রদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। পাশাপাশি তিনি এরদোয়ানকে সমালোচনা করে বলেন, তুর্কি প্রেসিডেন্ট এসব গোষ্ঠীকে প্রশ্রয় দেন এবং নিজ দেশের কুর্দি জনগণের বিরুদ্ধে সহিংসতা চালান।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

বিএনপি অফিসে জুয়ার আসরের ভিডিও ভাইরাল, এলাকায় তোলপাড়

যুক্তরাষ্ট্র-ইরান প্রথম ধাপের আলোচনা শেষ , গুরুত্বপূর্ণ অগ্রগতি

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর

রাষ্ট্রীয় সফরে  মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

লন্ডনে গিয়ে আ.লীগ নেতাকর্মীদের মারধর, হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী

 সেই ৫০১ ঘটনার বর্ণনা দিয়ে মুখ খুললেন মামুনুল হক

পতেঙ্গা টার্মিনালে যুক্ত হলো চারটি গ্যান্ট্রি ক্রেন

জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

বেনজীরকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ