যুবলীগ নেতা মামুন গ্রেপ্তার

প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৫ ০৪:৫২:৫৪ || পরিবর্তিত: ১৫ এপ্রিল, ২০২৫ ০৪:৫২:৫৪

যুবলীগ নেতা মামুন গ্রেপ্তার

প্রজন্ম ডেক্স: কুমিল্লার বুড়িচংয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মামুনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার (১৪ এপ্রিল) রাতে বুড়িচং উপজেলার ময়নামতি এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মামুন ময়নামতি ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ময়নামতি ইউনিয়নের আকাবপুর গ্রামের মো. আব্দুল মান্নানের ছেলে।

 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক কালের কণ্ঠকে জানান, মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।

 

ওসি আরো জানান, মামুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। এ ছাড়া তার বিরুদ্ধে ২০২৪ সালের নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাই, ভাঙচুর ও কেন্দ্র দখল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলা, মাদক, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনসহ অন্তত ৮ মামলা রয়েছে। গ্রেপ্তার মামুন বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন যুবলীগের সভাপতি।


প্রজন্ম নিউজ/24 জাহিরুল ইসলাম

এ সম্পর্কিত খবর

আগে বায়তুল মালের চাঁদা প্রদান নাকি বউয়ের চিকিৎসা? জামায়াত এমপি মাসুদকে রাশেদ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি

 ফেসবুকে সরকার বিরোধী পোস্ট করে ছাত্রদলের কাছে মার খেলেন পাবিপ্রবির দুই কর্মচারী

শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি যুবদলের কমিটিতে, পরে বহিষ্কৃত

 ছাত্রদল নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, দল থেকে বহিষ্কার

ববিতে ছাত্রদলের কমিটিতে ১০ ছাত্রলীগ নেতাকর্মী

রাস্তা তৈরির চারদিনের মাথায় ইট নিয়ে যায় বিএনপি নেতা

পীরগাছায় জাল টাকাসহ দুই কারবারি গ্রেপ্তার

হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ