বিরোধী দলকে মতপ্রকাশের স্বাধীনতা দিতে হবে: মঈন খান

প্রকাশিত: ০৩ মে, ২০২৬ ০৭:০৬:৪২ || পরিবর্তিত: ০৩ মে, ২০২৬ ০৭:০৬:৪২

বিরোধী দলকে মতপ্রকাশের স্বাধীনতা দিতে হবে: মঈন খান

প্রজন্ম ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিরোধী দলকে মতপ্রকাশের স্বাধীনতা দিতে হবে। একদলীয় বাকশাল কায়েম নয়, গণতন্ত্রের পরিবেশ নিশ্চিত করাই জরুরি।

রোববার (৩ মে) দুপুরে গাজীপুরের টঙ্গীর গুশুলিয়া এলাকায় ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের ২৭তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিরোধী দলকে কথা বলার সুযোগ দিতে হবে।  আমরা যে কথা বলি, তা যেন বাস্তবধর্মী ও যুক্তিসংগত হয়—সংসদে সেটাই গুরুত্বপূর্ণ। আবেগ দিয়ে কথা বললে তা সংসদের ভাষায় সঠিকভাবে প্রতিফলিত হয় না।

এ সময় নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে মানবিক মূল্যবোধসম্পন্ন চিকিৎসক হওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠান শেষে তিনি ক্যাম্পাসে একটি নিম গাছের চারা রোপণ করেন।

এ সম্পর্কিত খবর

 ফেসবুকে সরকার বিরোধী পোস্ট করে ছাত্রদলের কাছে মার খেলেন পাবিপ্রবির দুই কর্মচারী

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমকর্মীদের অধিকার নিশ্চিতের আহ্বান

শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর

বিরোধী দলকে মতপ্রকাশের স্বাধীনতা দিতে হবে: মঈন খান

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি যুবদলের কমিটিতে, পরে বহিষ্কৃত

 ছাত্রদল নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, দল থেকে বহিষ্কার

ববিতে ছাত্রদলের কমিটিতে ১০ ছাত্রলীগ নেতাকর্মী

জয়-পলকের মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে

রাস্তা তৈরির চারদিনের মাথায় ইট নিয়ে যায় বিএনপি নেতা

সিরিয়ার স্থাপনায় হামলা জর্ডানের

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ