প্রকাশিত: ০৩ মে, ২০২৬ ০৪:৩০:৫০
সিরাজগঞ্জের শাহজাদপুরে রাস্তা তৈরির মাত্র চারদিনের মাথায় ইট তুলে নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির নেতার বিরুদ্ধে। তিনি সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সভাপতি।
স্থানীয়রা জানান, চরনবীপুর গ্রামের কয়েকটি পরিবারের যাতায়াতের পথ করে দিতে উপজেলা পরিষদের অর্থায়নে ১০ ফিট প্রস্থ আর ১০০ ফিট দৈর্ঘ্যের ইটের রাস্তা তৈরি করা হয়। গত ২৭ এপ্রিল সদ্য বিদায়ী ইউএনও মাশফিকা হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. মুশফিকুর রহমান, থানার ওসি মো. সাইফুল ইসলামসহ গণ্যমান্যরা রাস্তাটি উদ্বোধন করেন।
ইউএনওর বদলির পর গত ২ মে বিকেলে রাস্তার সব ইট তুলে নিয়ে যান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফসার আলীর নেতৃত্বে একদল লোকজন।
এ বিষয়ে সদ্য যোগদানকৃত শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন জানান, সদ্য নির্মিত রাস্তার ইট তুলে নেওয়ার বিষয়টি জেনেছি। এ বিষয়ে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্ত আফসার আলী বলেন, যেখানে রাস্তা করা হয়েছে সেটা একটি কলেজের জায়গা, তাই ইট তুলে কলেজের জায়গা দখলমুক্ত করা হচ্ছে।
প্রজন্মনিউজ২৪
‘ল্যাপটপ খেলেন, ডিলারশিপ নিয়োগে স্ত্রী-শাশুড়ি কাউকেই বাদ রাখলেন না’
‘বিরোধী দলের সহযোগিতা নেওয়ার মতো যোগ্যতা এই সরকারের নেই’
কক্সবাজারে আগুন: রিসোর্টের মালিকদের নামে মামলা, গ্রেফতার ম্যানেজার
ময়লার ভাগাড় থেকে বাগান: ডিসি ফরিদার উদ্যোগের প্রশংসায় প্রধানমন্ত্রী
নিজ আসনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে বিরোধীদলীয় নেতার মতবিনিময়
`পিস্তল হাতে ইশরাক, আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ'
উচ্চশিক্ষার মাধ্যমে কর্মক্ষম ও দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির
ইনানীতে রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০