প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬ ১০:২৫:০৩
রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টরে গ্রাহকদের অর্থে নির্মিত ‘ক্যাপিটাল প্যারাডাইস হোটেল’ ঘিরে সৃষ্ট জটিলতা ও অর্থ আত্মসাতের অভিযোগের ব্যাখ্যা দিতে ভুক্তভোগী গ্রাহকদের সাথে সংবাদ সম্মেলন করেছেন অভিনেতা ও দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হায়দার কবীর মিথুন।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘হলিস্টিক গ্রাহক স্বার্থ রক্ষা কমিটি’-এর ব্যানারে এই সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে হায়দার কবীর মিথুন জানান, ২০১৯ সালে শিশির আহমেদের নেতৃত্বে যাত্রা শুরু করা ‘হলিস্টিক হোম বিল্ডার্স লিমিটেড’-এ তাঁর স্ত্রী ৫ লাখ টাকা বিনিয়োগ করেন এবং পরবর্তীতে সাবেক শীর্ষ কর্মকর্তাদের যুক্ত হতে দেখে তিনি নিজেও পরিচালক হন। উত্তরা ১৩ নম্বর সেক্টরের ২ নম্বর রোডের ২১ নম্বর প্লটে তাঁর স্কুলবন্ধু হাজী মোহাম্মদ মোস্তফা জামানের বোনদের (নুরজাহান গং) নির্মাণাধীন ভবনটি থ্রি-স্টার হোটেল করার জন্য ভাড়া নেওয়া হয়। এতে অগ্রিম ৭০ লাখ, স্থায়ী অবকাঠামো নির্মাণে ১ কোটি ৪৭ লাখ এবং হোটেল নির্মাণে গ্রাহকদের প্রায় ৪ কোটিসহ মোট ৬ কোটি টাকা বিনিয়োগ করা হয়।
তাঁর অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী ক্রান্তিকালে নির্ধারিত মাসিক ৬ লাখ টাকা ভাড়া পরিশোধে বিলম্ব হওয়ার অজুহাতে ভবন মালিকপক্ষ ওই প্রায় ৬ কোটি টাকা আত্মসাতের পাঁয়তারা করছে।
নিজের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রসঙ্গে এই অভিনেতা বলেন, ২০২৪ সালের অক্টোবরে পেশাগত কাজে কম্বোডিয়ায় থাকাকালে তাঁর বিরুদ্ধে ৭টি মামলা হয়। তিনি অভিযোগ করেন, কোনো আর্থিক লেনদেন না থাকা সত্ত্বেও এসবি-তে কর্মরত এক বিনিয়োগকারী এয়ারপোর্টে মামলার কপি দিয়ে রাখেন। অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে গ্রেপ্তারের ঝুঁকি জেনেও কেবল গ্রাহকদের স্বার্থে তিনি দেশে ফেরেন। কিন্তু মূল দায়িত্বশীলদের আড়াল করে পরিচিত মুখ হওয়ায় তাঁকে লক্ষ্যবস্তু বানিয়ে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে সম্মানহানি করা হচ্ছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী গ্রাহকরা বিনিয়োগকৃত অর্থ ফেরত ও ভবন মালিকদের দখলদারিত্বের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি মিথুন তাঁর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা ও অপপ্রচার থেকে অব্যাহতি দাবি করেন।
ক্যাপিটাল প্যারাডাইস জবরদখল : গ্রাহকদের কাতারে হায়দার কবীর মিথুন
অস্ট্রেলিয়া সফরে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির
মিয়ানমারকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতেই হবে: খলিলুর রহমান
৪০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা জামায়াতের
এপেক সম্মেলনের বৈঠকে ‘ঘুমিয়ে পড়লেন’ প্রেসিডেন্ট ট্রাম্প
রাজনৈতিক পরিস্থিতি, জুলাই সনদ নিয়ে আলোচনা
নাশকতা সৃষ্টিকারী পরাজিত শক্তিকে আর কোনও ছাড় নয়
রাজধানীতে চিরুনি অভিযানে নাহিদ-জ্যোতিসহ নিষিদ্ধ সংগঠনের ১০৭ জন গ্রেপ্তার
গণভোটের রায় কার্যকর না করায় আজকের এই পরিস্থিতি সৃষ্টির অন্যতম দায়