প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬ ০২:৫৮:১৯
প্রজন্ম ডেস্ক: রাজধানীতে ব্লক রেইড ও চিরুনি অভিযান জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ জন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ছাড়া, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় ব্লক রেইড ও চিরুনি অভিযান চালানো হচ্ছে। এসব অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য এবং নাশকতার অভিযোগে অভিযুক্তদের গ্রেপ্তার করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ ধরনের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ জন সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপি।
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির গ্রেপ্তারের বিষয়ে নিয়াজ মেহেদী বলেন, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। সাবেক শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট ১৪টি মামলা রয়েছে।
গ্রেপ্তার দুজনকে আজ আদালতে হাজির করা হবে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।
৪০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা জামায়াতের
এপেক সম্মেলনের বৈঠকে ‘ঘুমিয়ে পড়লেন’ প্রেসিডেন্ট ট্রাম্প
রাজনৈতিক পরিস্থিতি, জুলাই সনদ নিয়ে আলোচনা
নাশকতা সৃষ্টিকারী পরাজিত শক্তিকে আর কোনও ছাড় নয়
রাজধানীতে চিরুনি অভিযানে নাহিদ-জ্যোতিসহ নিষিদ্ধ সংগঠনের ১০৭ জন গ্রেপ্তার
গণভোটের রায় কার্যকর না করায় আজকের এই পরিস্থিতি সৃষ্টির অন্যতম দায়
এবার মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ
গণভোটের রায় অগ্রাহ্যের কারণে পরিস্থিতি, সহিংসতার প্রতিবাদে মাঠে থাকার ঘোষনা জামায়াতের