প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬ ০২:৪৭:৫৩
প্রজন্ম ডেস্ক: গণভোটের রায় কার্যকর না করায় আজকের এই পরিস্থিতি সৃষ্টির অন্যতম দায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর মিন্টু রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় জোটের বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
মামুনুল হক বলেন, বিগত ফ্যাসিবাদী পরাজিত বিতাড়িত অপশক্তি তারা দেশের জনগণের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে দেশে একটি নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির পায়তারা চালাচ্ছে। জনমনে আতঙ্ক সৃষ্টি করে তারা তাদের সেই প্রকৃত যে পরিচয় সেটা আবার নতুন করে বাংলাদেশের মানুষকে এবং বিশ্ব বাসীকে তারা জানান দিচ্ছে। এই অবস্থায় দায়িত্বশীল বিরোধী দল হিসেবে আমরা আমাদের করণীয় নির্ধারণে আজকে বৈঠকে মিলিত হয়েছি। আমরা এখানে ইস্পাত কঠিন যে ঐক্যের বার্তা জাতির কাছে দিতে চাই। সেটা হলো যে–কোনো মূল্যে এই ফ্যাসিবাদী বিতাড়িত, পরাজিত, আধিপত্যবাদী শক্তির কিরণ, এই অপশক্তিকে যে-কোনো মূল্যে রুখতে হবে।
তিনি বলেন, দেশের জনগণকে নিয়েই ঐক্যবদ্ধভাবে রাজপথে অবস্থান করে আমরা এই অপশক্তিকে মোকাবিলা করবো ইনশাআল্লাহ এবং জুলাই বিপ্লবে রাজপথে যে ঐক্য গড়ে উঠেছিল সে ঐক্যই বাংলাদেশের রক্ষাকবজ। সে ঐক্যে কোনো ধরনের বিভেদ তৈরি হওয়া, ফাটল তৈরি হওয়াটাই বাংলাদেশকে দুর্বলতার দিকে ঠেলে দিতে পারে। এবং সেই ঐক্যের যে প্রধান ভিত্তি ছিল সেটি হলো জুলাই সনদ এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার বাস্তবায়ন। যেটি গণভোটের মাধ্যমে প্রতিফলিত হয়েছে জনগণের রায়।
তিনি আরও বলেন, গণভোটের রায় কার্যকর না করাটাই আমরা মনে করি যে আজকের এই পরিস্থিতি সৃষ্টির অন্যতম দায়। তাই সেই কারণটাই। কাজেই আমরা সেই গণভোটের রায় কার্যকর করাসহ জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং জুলাই শক্তির যে ঐক্যবদ্ধ উপস্থিতি, সেটার প্রতি আমরা গুরুত্ব আরোপ করছি এবং আমরা আশা করব যে বাংলাদেশের সকল জনগণ তারা যেভাবে দলমতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদী অপশক্তিকে বিতাড়িত করেছে, তারা আবার তাদের সে ঐক্যের জানান তারা দেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
৪০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা জামায়াতের
এপেক সম্মেলনের বৈঠকে ‘ঘুমিয়ে পড়লেন’ প্রেসিডেন্ট ট্রাম্প
রাজনৈতিক পরিস্থিতি, জুলাই সনদ নিয়ে আলোচনা
নাশকতা সৃষ্টিকারী পরাজিত শক্তিকে আর কোনও ছাড় নয়
রাজধানীতে চিরুনি অভিযানে নাহিদ-জ্যোতিসহ নিষিদ্ধ সংগঠনের ১০৭ জন গ্রেপ্তার
গণভোটের রায় কার্যকর না করায় আজকের এই পরিস্থিতি সৃষ্টির অন্যতম দায়
এবার মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ
গণভোটের রায় অগ্রাহ্যের কারণে পরিস্থিতি, সহিংসতার প্রতিবাদে মাঠে থাকার ঘোষনা জামায়াতের