​প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার বৈঠক

রাজনৈতিক পরিস্থিতি, জুলাই সনদ নিয়ে আলোচনা

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬ ০৩:২৮:৫৬

রাজনৈতিক পরিস্থিতি, জুলাই সনদ নিয়ে আলোচনা

প্রজন্ম ডেস্ক: সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) মাগরিবের নামাজের আগে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। বৈঠক অনুষ্ঠিত হবার বিষয়টি জামায়াতে ইসলামীর দুজন সহকারি সেক্রেটারি জেনারেল নিশ্চিত করেন।

১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চায়ের আমন্ত্রণ জানালে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান তার সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে দুই নেতা ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না। বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি ও জুলাই সনদ ও রাজনৈতিক ঐক্য ও রাজনৈতিক সংলাপের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

জামায়াতে ইসলামীর একজন সহকারী সেক্রেটারি ও সংসদ সদস্য বলেন, আলোচনায় জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন অমীমাংসিত বিষয় প্রধানমন্ত্রীর নজরে আনেন বিরোধীদলীয় নেতা। একই সঙ্গে বর্তমান সহিংস পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক মতপার্থক্য পেছনে ফেলে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে উভয় নেতা একমত হন।
 

এ সম্পর্কিত খবর

৪০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা জামায়াতের

এপেক সম্মেলনের বৈঠকে ‘ঘুমিয়ে পড়লেন’ প্রেসিডেন্ট ট্রাম্প

রাজনৈতিক পরিস্থিতি, জুলাই সনদ নিয়ে আলোচনা

নাশকতা সৃষ্টিকারী পরাজিত শক্তিকে আর কোনও ছাড় নয়

রাজধানীতে চিরুনি অভিযানে নাহিদ-জ্যোতিসহ নিষিদ্ধ সংগঠনের ১০৭ জন গ্রেপ্তার

গণভোটের রায় কার্যকর না করায় আজকের এই পরিস্থিতি সৃষ্টির অন্যতম দায়

গণভোটের রায় অগ্রাহ্যের কারণে পরিস্থিতি, সহিংসতার প্রতিবাদে মাঠে থাকার ঘোষনা জামায়াতের

পলাতক শক্তি ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে

সহিংসতা করে ঢাকায় আত্মগোপনে নেতারা, ধরতে মাঠে নামছে ডিএমপি

বুলুর পদত্যাগের খবর গুজব, ওসমান ফারুকের পদত্যাগ রাজনৈতিক নয়- বিএনপি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ