কাউনিয়ায় আলোর বাহ‌নের বৃক্ষ‌রোপণ কর্মসূ‌চি- ২০২৬ অনুষ্ঠিত

প্রকাশিত: ১৪ জুন, ২০২৬ ০৩:৫২:৫২

কাউনিয়ায় আলোর বাহ‌নের বৃক্ষ‌রোপণ কর্মসূ‌চি- ২০২৬ অনুষ্ঠিত

প্রজন্ম ডেস্ক: রংপু‌রের কাউনিয়ায় সামা‌জিক ও স্বেচ্ছা‌সেবী সংগঠন আলোর বাহ‌নের আ‌য়োজ‌নে বৃক্ষ‌রোপণ ও বিতরণ কর্মসূ‌চি-২০২৬ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। 

শ‌নিবার (১৩ জুন)  বি‌কে‌লে শহীদবাগ স্কুল এন্ড ক‌লেজ মা‌ঠে এ কর্মসূ‌চি পালন করা হয়। 

এসময় শহীদবা‌গ স্কুল এন্ড ক‌লে‌জ, শহীদবাগ বা‌লিকা উচ্চ বিদ‌্যালয় ও খোর্দ্দ ভূতছাড়া সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের মেধাবী শিক্ষার্থী ও সাধারণ জনগ‌নের মা‌ঝে উন্নত জা‌তের বেল, ডা‌লিম, আমল‌কি, জাত নিম, পেঁয়ারা ইত‌্যা‌দি গাছের চারা ছাড়াও  ১০০ টি বেগুন, ম‌রিচ, ফূলক‌পির চারা বিতরন করা হয়। 

আলোর বাহ‌নের সভাপ‌তি মোঃ আসাদ হো‌সেন মিঠু‌নের সভাপ‌তি‌ত্বে অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত থে‌কে বক্তব‌্য রা‌খেন আগামী শহীদবাগ ইউনিয়ন প‌রিষদ নির্বাচ‌নে চেয়ারম‌্যান পদপ্রার্থী  ও বিএন‌পি নেতা অধ‌্যক্ষ সে‌কেন্দার আলী বিএস‌ সি এবং জামায়া‌তে ইসলামী ম‌নো‌নীত  চেয়ারম‌্যান প্রার্থী মোঃ আ‌তিউর রহমান । 

আমন্ত্রিত অতিথি হি‌সে‌বে আরো উপ‌স্থিত ছি‌লেন শহীদবাগ স্কুল এন্ড ক‌লে‌জের সহকারী শিক্ষক রেজাউল হক বাবলু, শহীদবাগ বা‌লিকা উচ্চ বিদ‌্যাল‌য়ের সহকারী শিক্ষক মোঃ নুরুন্নবী, খোর্দ্দ ভূতছাড়া সরকারী প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের শিক্ষক মিজানুর রহমান সাজু, ‌শি‌ক্ষিকা মোছা: নুরজাহান পারভীন ও  নাজমুন্নাহার, আলোর বাহ‌নের উপ‌দেষ্ট‌া সামসুজ্জামান সবুজ, শামীম মুহাম্মদ ওবাইদুল হক, মোঃ ম‌নোয়ার হো‌সেন, সুজন আব্দুল্লাহ, এস আর সো‌হেল, ছাত্র‌নেতা মাহাবুর রহমানসহ স্থানীয় গণ‌্যমান‌্য ব‌্যক্তিবর্গ। 

সভাপ‌তি মোঃ আসাদ হো‌সেন মিঠুন উপ‌স্থিত আম‌ন্ত্রি‌ত অতিথি, শিক্ষকমন্ডলী ও  শিক্ষার্থী‌দের  আ‌য়োজ‌নে অংশগ্রহন করার জন‌্য ধন‌্যবাদ জানান। তি‌নি কর্মসূ‌চি বাস্তবায়‌নে যারা সময়, শ্রম, অর্থ দি‌য়ে‌ছেন তা‌দের প্রতিও কৃতজ্ঞতা জানান। 

আলোর বাহ‌নের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শহীদার রহমান শহীদ জানান, ২০১৯ সা‌লে প্রতিষ্ঠার পর থে‌কে আলোর বাহন বি‌ভিন্ন সামা‌জিক ও স্বেচ্ছা‌সেবামূলক কাজ ক‌রে আস‌ছে। তারই ধারাবা‌হিকতায় আজ‌কের এ আ‌য়োজন।  

এসময় আলোর বাহ‌নের সাংগঠ‌নিক সম্পাদক আহসান হা‌বিব বিপ্লব, সহ-সাংগঠ‌নিক সম্পাদক ম‌নিরুল ইসলাম, অফিস সম্পাদক আব্দুল্লাহীল কা‌ফি শা‌মিম,  কার্য‌নির্বাহী প‌রিষদ সদস‌্য শাহ‌রিয়ার সা‌দিক,  সদস‌্য মওদূদ আহ‌মেদ‌ সিফাত  উপ‌স্থিত ছি‌লেন। 
 

এ সম্পর্কিত খবর

কাউনিয়ায় আলোর বাহ‌নের বৃক্ষ‌রোপণ কর্মসূ‌চি- ২০২৬ অনুষ্ঠিত

বিএনপির কার্যালয়ের সামনে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি 

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উত্থাপন অর্থমন্ত্রীর

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর

বিরোধীদলীয় নেতার সঙ্গে বৃটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ 

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার কোটির ছায়া বাজেট পেশ

একনেকে ৩ হাজার ৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ