তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, নিম্নাঞ্চলে প্লাবনের শঙ্কা

প্রকাশিত: ২৩ জুন, ২০২৬ ০২:৫৪:৫৩

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, নিম্নাঞ্চলে প্লাবনের শঙ্কা

প্রজন্ম ডেস্ক: উজানের ঢল ও টানা বৃষ্টিপাতের কারণে দ্রুত বাড়ছে তিস্তা নদীর পানি। নীলফামারীর ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার মাত্র কিছুটা নিচে প্রবাহিত হওয়ায় তিস্তা ব্যারাজ এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পানির চাপ সামাল দিতে ব্যারাজের ৪৪টি গেট খুলে রাখা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ৯টায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ৫ সেন্টিমিটার, যা বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচে। এর আগে সকাল ৬টায় পানি বিপৎসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচে ছিল বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পানি বৃদ্ধির ফলে নদীপাড়ের নিম্নাঞ্চলগুলোতে প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী, গয়াবাড়ী এবং জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চলগুলো ঝুঁকিতে রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ পানি বাড়ায় তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই এলাকার বাসিন্দা আনারুল ইসলাম বলেন, “তিস্তার পানি আরো বাড়ছে, আর একটু বাড়লেই নিম্নাঞ্চল প্লাবিত হবে—আমরা ভয় ও উদ্বেগে আছি।”

এদিকে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, সকাল ৯টায় পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পানি আরো বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি রাখা হয়েছে।
 

এ সম্পর্কিত খবর

‘জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়েও কোনো অংশে কম নয়’— রিজভী

গ্যাসের দাম বাড়িয়ে জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে সরকার: জামায়াত

পরিবেশ সংরক্ষণে ভিডিও বার্তায় দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২০

সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক সংস্কার করলেন বিএনপি-ছাত্রদল নেতারা

চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

চরফ্যাশনে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ তদন্তের দাবি আরসিপি'র

মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা

২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য: তথ্যমন্ত্রী

বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ