যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই গাজায় ইসরাইলি হামলা, নিহত ৬

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬ ০৩:৩৯:৪৩

যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই গাজায় ইসরাইলি হামলা, নিহত ৬

প্রজন্ম ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলের হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছে।  নিহতদের মধ্যে নয় বছর বয়সি এক শিশুও রয়েছে। রোববার (১২ জুলাই) ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে।  

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি কার্যকর রাখার বিষয়ে মধ্যস্থতাকারীদের আলোচনার মধ্যেই এ হামলা চালাল দখলদার বাহিনী। 

চিকিৎসাকর্মীরা জানান, মধ্য গাজার আল-বুরেইজ শরণার্থী শিবিরের পূর্ব পাশে একটি তাঁবু এলাকায় ইসরাইলের গুলিতে নয় বছর বয়সি তালা আবু মাতার নিহত হয়েছে। তবে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা এ ঘটনার বিষয়ে কোনো তথ্য পায়নি।

গাজার সাবরা এলাকায় একটি ধাতব কারখানায় বিমান হামলায় আরও চারজন নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই স্থানে ইসরাইল তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তারা ‘সন্ত্রাসী’ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তবে এ দাবির পক্ষে তারা কোনো প্রমাণ বা বিস্তারিত তথ্য দেয়নি।

এ ছাড়া বৃহস্পতিবার থেকে উত্তর গাজায় তাদের সেনাদের ওপর হামলার পরিকল্পনা করা দুই হামাস যোদ্ধাকে হত্যা করা হয়েছে বলেও দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী। 

দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় একটি তাঁবু শিবিরে ইসরাইলি হামলায় আরও একজন নিহত হন। চিকিৎসাকর্মীরা জানান, এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে শিশুও রয়েছে। এ বিষয়ে ইসরাইলি সেনাবাহিনী তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

২০২৫ সালের অক্টোবরে ইসরাইল ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতিতে গাজার বড় ধরনের সংঘর্ষ কিছুটা থেমেছে। তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরাইলি হামলায় এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন। একই সময়ে গাজায় চারজন ইসরাইলি সেনাও নিহত হয়েছে।

সাম্প্রতিক সহিংসতার মধ্যেই হামাসের নেতারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ বাস্তবায়ন নিয়ে আলোচনা করতে কায়রো সফর করেছেন।

এ সম্পর্কিত খবর

অতিথি না করায় ফাইনাল খেলা বন্ধে ‘১৪৪ ধারা জারি’ ছাত্রদল নেতার

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমার সরকারকে পদক্ষেপ নিতে হবে: আইনমন্ত্রী

জুলাই বিপ্লব: সংবাদ দেশি-বিদেশি গণমাধ্যমে পৌঁছে দেওয়া চার নীরব যোদ্ধা

সিংড়া লালোর উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ পাওয়া ৮ শিক্ষার্থীকে সংবর্ধনা

২৪-এর জেগে ওঠা মানুষ ফ্যাসিবাদ মোকাবিলায় এখনো সজাগ : জামায়াত আমীর

তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ন্ত্রণ নয়, রেগুলেট করা : নতুন মন্ত্রী

বৈধতার দাবিতে বনানীর সড়কে স্লিপার বাসের মালিকরা

রংপুরে চারজনকে হত্যা করে মুগ্ধ ও সিদ্ধার্থ দাস

জাতীয় স্বার্থ নিশ্চিত করেই সঠিক সময়ে হবে ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জ্বালানি সংকটের সমাধান ধীরে ধীরে হবে: অর্থমন্ত্রী

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ