এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬ ০২:১০:০১

এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

প্রজন্ম ডেস্ক:  চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রের ত্রুটি ও পরীক্ষা পদ্ধতি পরিবর্তনের প্রতিবাদে রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে তারা উত্তরা বিএনএস সেন্টারে সামনে অবস্থান নেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা পরীক্ষা স্থগিতের পাশাপাশি আট দফা দাবি জানিয়ে সরকারের কাছে এক ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন।
​শিক্ষার্থীদের দাবি, এক ঘণ্টার মধ্যে তাদের উত্থাপিত দাবিগুলো মেনে নেওয়া না হলে তারা দিনব্যাপী এই মহাসড়ক পুরোপুরি অবরোধ করে রাখবেন।

এই অবরোধের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একটি অংশে সব ধরনের যান চলাচল ব্যাহত হচ্ছে, যার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

​আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তারা জনসাধারণের কোনো দুর্ভোগ সৃষ্টি করতে চান না।

বরং একটি মানবিক ও শিক্ষার্থীবান্ধব শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যেই তারা এই কর্মসূচি পালন করছেন।
শিক্ষার্থীদের ৮ দফা
১. দায় স্বীকার: শিক্ষা মন্ত্রণালয়কে নিজেদের ব্যর্থতার দায় স্বীকার করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে।

২. গবেষণা বন্ধ: এইচএসসি-২০২৬ শিক্ষার্থীদের নিয়ে কোনো ধরনের বিতর্কিত পরীক্ষা-নিরীক্ষা বা গবেষণা চালানো বন্ধ করতে হবে।

৩. পরীক্ষা স্থগিত: দেশজুড়ে পরীক্ষা নেওয়ার মতো অনুকূল পরিস্থিতি তৈরি না হওয়া পর্যন্ত চলমান পরীক্ষা স্থগিত রাখতে হবে।

৪. ভুলের জন্য ক্ষমা প্রার্থনা: পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুলের জন্য সংশ্লিষ্টদের ক্ষমা চাইতে হবে।

৫. ক্ষতিপূরণ: প্রশ্নপত্রে ত্রুটির কারণে বিজ্ঞান বিভাগের সব বোর্ডের পরীক্ষার্থীদের বাধ্যতামূলক ১৪ নম্বর দিতে হবে।

৬. শিক্ষার্থী-বান্ধব ব্যবস্থা: শিক্ষা ব্যবস্থাকে শিক্ষার্থী-বান্ধব ও চাপমুক্ত করতে হবে।

৭. মানোন্নয়ন: গত দুই বছরের প্রস্তুতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রশ্নপত্রের মান উন্নয়ন করতে হবে।

৮. প্রাথমিক গুরুত্ব: শিক্ষা ব্যবস্থার সংস্কারে সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

​এদিকে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন থানা ও ট্রাফিক পুলিশ।

এ সম্পর্কিত খবর

মিছিল নিয়ে ঢাকা শিক্ষা বোর্ডে যাচ্ছেন শিক্ষার্থীরা

ব্যবসায়ীর প্রতিষ্ঠানে তাণ্ডব চালানো দুর্বৃত্তদের খুঁটির জোর কোথায়?

এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা গ্রহণের প্রতিবাদে সায়েন্সল্যাব অবরোধ

৯ কোটি ৩৫ লাখ টাকা অর্থপাচার: গাইবান্ধার সেই হরিদাস গ্রেপ্তার

দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী

গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনীতি সংঘাতের দিকে যেতে পারে: পরওয়ার

সব হাসপাতালে নরমাল ডেলিভারি রুম স্থাপন না হলে লাইসেন্স বাতিল

অক্টোবরে নির্বাচনের প্রস্ততি ইসির, প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা একটি নেয়ামত: ডা. শফিকুর রহমান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ