প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬ ০৩:৩১:৪৭
প্রজন্ম ডেস্ক: দেশের প্রত্যেক উপজেলায় ৭ হাজার পরিবারের নারী সদস্যরা ফ্যামিলি কার্ড পাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৩ জুলাই) বেলা ১১টায় বরিশালের গৌরনদীতে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
তিনি বলেন, নির্বাচনের আগে আমরা বলেছিলাম বিএনপি সরকার গঠন করলে সারা দেশে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। আমরা আমাদের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করে দিয়েছি।
প্রধানমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে সারা দেশে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এজন্য ২০২৬-২৭ অর্থবছরের ঘোষিত বাজেটে বরাদ্দ রাখা হয়েছে।
তারেক রহমান বলেন, বিএনপির পাশে যতক্ষণ জনগণ থাকবে ততক্ষণ বিএনপি কোনো বাধা না মেনে দেশের স্বার্থে কাজ করবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম শ্রেণি থেকে একাদশ শ্রেণি পর্যন্ত নারীদের শিক্ষা গ্রহণ ফ্রি করে দিয়েছিলেন। তাকে অনুসরণ করে বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার প্রথম শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত নারীদের শিক্ষা ফ্রি করবে। একই সঙ্গে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
প্রবাসী কার্ড দেওয়ার নামে প্রতারণা, প্রবাসীদের সতর্ক থাকার নির্দেশ
নাশকতার ছক: আওয়ামী ‘গেরিলা সেলের’ তালিকা ও পরিকল্পনা গোয়েন্দাদের হাতে
বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: রাষ্ট্রপতি
জামায়াত আমিরের অভিভাবকসুলভ ভূমিকা রাজনীতিকে গণমুখী করেছে: সাদিক কায়েম
এ ধরনের হামলা দিয়ে দমিয়ে রাখা যাবে না : নুসরাত তাবাসসুম
রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া বাংলাদেশের অর্থনীতির জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
কর্মীকে লাথি মেরে ভাইরাল প্রতিমন্ত্রী রাজিব, চলছে সমালোচনা
মাদরাসায় অগ্নিকাণ্ডে আহতদের সুচিকিৎসা ও সুষ্ঠু তদন্তের দাবি শিবিরের
প্রতিরক্ষা, বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-তুরস্ক
নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের, অথচ আবারও রাজপথ পাহারায় ছাত্রসংগঠনগুলো