দেশে এলো আরও ৭ হাজার টন ডিজেল

প্রকাশিত: ২৮ জুন, ২০২৬ ০৩:৫১:৩৬

দেশে এলো আরও ৭ হাজার টন ডিজেল

প্রজন্ম ডেস্ক: দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড থেকে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল এসে পৌঁছেছে।

রোববার (২৮ জুন) চলতি জুন মাসের শেষ চালানটি পার্বতীপুর ডিপোতে পৌঁছায়। এ চালানের জন্য গত ২৬ জুন ভারতের নুমালীগড় ফুয়েল টার্মিনাল থেকে ডিজেল পাম্পিং শুরু করা হয়েছিল। এর আগে গত মে মাসে দুই দফায় মোট ৮ হাজার মেট্রিক টন ডিজেল পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে আনা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর ডিপোতে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ইনচার্জ হাবিবুর রহমান।

এর আগে চুক্তি অনুযায়ী নিয়মিত আমদানির অংশ হিসেবে গত ৭ এপ্রিল ভারতের নুমালীগড়ে পাম্পিং শুরু হয় এবং ১০ এপ্রিল মধ্যরাতে পার্বতীপুর ওয়েল ডিপোতে ৮ হাজার মেট্রিক টন ডিজেল গ্রহণের কার্যক্রম সম্পন্ন হয়।

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ-ভারত চুক্তির আওতায় নুমালীগড় থেকে পাইপলাইনের মাধ্যমে নিয়মিত ডিজেল আমদানি করা হচ্ছে। এর আওতায় গত এপ্রিল মাসে তিন দফায় মোট ৪৪ হাজার মেট্রিক টন ডিজেল দেশে আসে। এরপর গত ২১ মে প্রথম চালানে আরও ৪ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়।

ডিপো কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার পৌঁছানো ৭ হাজার মেট্রিক টন ডিজেলের চালানটি চলতি জুন মাসের শেষ চালান।

   

এ সম্পর্কিত খবর

বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

টেকনাফে অটোরিকশায় মিলল সাড়ে ৩ কোটি টাকার ইয়াবা

চীনের সঙ্গে জিও পলিটিকাল ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে : মির্জা ফখরুল

ফাইনালের আগে রেফারিং নিয়ে সতর্কবার্তা স্পেন কোচের

২০ জুলাই প্রকাশের কথা থাকলেও হচ্ছে না এসএসসির ফল

বাংলাদেশ-চীনের সম্পর্ক এখন ইতিহাসের অন্যতম সেরা পর্যায়ে: রাষ্ট্রদূত

কাশিমপুর কারাগার থেকে আসামি পলায়ন, ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

বাংলাদেশকে মুসলিম দেশগুলোর জন্য নমুনা হিসেবে গড়ে তুলুন: সাজ্জাদ নোমানী

বিকালে সংবাদ সম্মেলন ডেকেছে প্রধানমন্ত্রীর কার্যালয়

রংপুরের পাঁচ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ