প্রকাশিত: ২৭ জুন, ২০২৬ ০২:০৭:০২
প্রজন্ম ডেস্ক: কুমিল্লায় মহাসড়কের পাশের একটি রেস্টুরেন্টে নাশতা করে দুই বছরের কন্যা শিশু ফেলে চলে গিয়েছে এক বিদেশি পরিবার।
শনিবার (২৭ জুন) সকালে জেলার সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকার জাইতুন রেস্তোরাঁয় সকালে নাশতা করার পর ভুলে শিশুসন্তান ফেলে গেছেন ওই ভিনদেশী পরিবার। শিশুটি তার নাম বলতে পারছে না।
এ বিষয়ে সদর দক্ষিণ থানায় অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী লুৎফুর রহমান রিপন। পুলিশ ওই পরিবারকে খুঁজে বের করার চেষ্টা করছে।
রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল সাড়ে আটটার দিকে ১৫ সদস্যের ওই বিদেশি পরিবার দুটি গাড়িতে এসে জাইতুন রেস্তোরাঁয় বসে নাশতা করেন। এ সময় তারা গল্প-আড্ডায় মেতেছিলেন। যাওয়ার সময় ভুলক্রমে দুই বছর বয়সি বাচ্চাটিকে রেস্টুরেন্টের ভেতর ফেলেই চলে যায় পরিবারটি।
জাইতুন রেস্তোরাঁর স্বত্বাধিকারী লুৎফুর রহমান রিপন বলেন, ‘আমরা এ বিষয়ে সদর দক্ষিণ থানায় অবহিত করেছি। বাচ্চাটি বর্তমানে আমাদের রেস্টুরেন্টে আছে। পরিবারটিকে ফিরে পেতে সবার সহযোগিতা চাইছি। বাচ্চাটির বয়স আনুমানিক দুই বছর। সে কোনো কথা বলে না এবং নাম বলতে পারে না।
এ বিষয়ে সদর দক্ষিণ থানার ওসি রকিকুল ইসলাম বলেন, শিশুটিকে উদ্ধার করতে পুলিশ পাঠানো হয়েছে। আমরা শিশুটির পরিবারকে খুঁজে বের করার চেষ্টা করছি।
চীনের সঙ্গে জিও পলিটিকাল ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে : মির্জা ফখরুল
২০ জুলাই প্রকাশের কথা থাকলেও হচ্ছে না এসএসসির ফল
বাংলাদেশ-চীনের সম্পর্ক এখন ইতিহাসের অন্যতম সেরা পর্যায়ে: রাষ্ট্রদূত
বাংলাদেশকে মুসলিম দেশগুলোর জন্য নমুনা হিসেবে গড়ে তুলুন: সাজ্জাদ নোমানী
রংপুরের পাঁচ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা
জীবন দেব, তবু ২৪ হারিয়ে যেতে দেব না : জামায়াত আমির
বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত
ব্যবসায়ীর প্রতিষ্ঠানে তাণ্ডব চালানো দুর্বৃত্তদের খুঁটির জোর কোথায়?
এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
হাসিনার এ দেশে আর কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই: প্রধানমন্ত্রীর উপদেষ্টা