যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

প্রকাশিত: ০২ জুলাই, ২০২৬ ০১:৩২:১০

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের


যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের
নিহত যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরীর বাসায় হুমাম কাদের চৌধুরী।

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যাকাণ্ডের পেছনে অবৈধ বালু ব্যবসার সঙ্গে জড়িত একটি সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ করেছেন রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।

তিনি বলেছেন, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। প্রয়োজন হলে রাউজান, রাঙ্গুনিয়া ও ফটিকছড়িতে চিরুনি অভিযান পরিচালনারও দাবি জানান তিনি।

বুধবার (১ জুলাই) বিকালে রাঙ্গুনিয়ায় নিহত মাসুদের বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তার স্ত্রী সামানজার খান উপস্থিত ছিলেন।

হুমাম কাদের চৌধুরী বলেন, মাসুদ অবৈধ বালু উত্তোলন ও ব্যবসার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের অর্থদাতা ও মূল পরিকল্পনাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করা জরুরি।

তিনি বলেন, বিষয়টি তিনি জাতীয় সংসদে উত্থাপন করেছেন এবং প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও আলোচনা করেছেন। তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার বিষয়ে সরকারের পক্ষ থেকে আশ্বাস পাওয়া গেছে বলেও দাবি করেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে রাঙ্গুনিয়ায় পুলিশি নজরদারি বাড়ানোর পাশাপাশি একটি স্থায়ী র্যাব ক্যাম্প স্থাপনের দাবি জানান হুমাম কাদের। একই সঙ্গে সামাজিক মাধ্যমে ভুয়া আইডি ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান এ সংসদ সদস্য।

এর আগে তিনি নিহত মাসুদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন, চার বছরের কন্যা সন্তানের খোঁজখবর নেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। পরে মাসুদের কবর জিয়ারত করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

গত ১৩ জুন রাউজানের পাহাড়তলী বাজার এলাকায় প্রকাশ্যে গুলিতে নিহত হন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদ। এ ঘটনায় নিহতের পরিবার ১৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে।

মামলায় এ পর্যন্ত কয়েকজনকে গ্রেফতার করা হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাষ্য অনুযায়ী, তদন্ত ও পলাতক আসামিদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।
 

এ সম্পর্কিত খবর

লালদিঘির সমাবেশে শেষ হবে ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ

৬ দফা দাবি না মানলে এক দফায় রূপান্তর হবে : নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আমরা ১৮ কোটি মানুষের পক্ষে রাস্তায় নেমেছি: জামায়াত আমির

দেড়শ টাকার লাঞ্চ আর ফ্যামিলি কার্ড ছাড়া সরকারের আর কোনো সাফল্য নাই: মঞ্জু

সরকারকে আন্দোলন করে আগামীকালকেই পতন করতে চাই না: জামায়াত সেক্রেটারি

১৬ বছরে যারা গুম-খুনের বৈধতা দিয়েছে, তাদেরও শনাক্ত করতে হবে

কোনো দলের বিরুদ্ধে নয়, দেশের মানুষের জন্য আন্দোলন: হামিদুর রহমান আযাদ

জামায়াত আমিরের সংবর্ধনা পেল মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজ

‘লং মার্চে পাঁচ-ছয় হাজার গাড়ি থেকে কমিয়ে এক হাজারে নিয়ে এসেছি’

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ