নান্দাইলে খাট থেকে পড়ে শিশুর মৃত্যু

প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৬ ০৭:১৬:৫৩

নান্দাইলে খাট থেকে পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহের নান্দাইলে খাট থেকে পড়ে নুসরাত নামের ১১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

আজ শনিবার (২৫ এপ্রিল) সকালে পৌরসভার দক্ষিণ চারআনি পাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস ধরে ভাড়া বাসায় বসবাস করছিলেন কামরুন্নাহার নামের এক নারী। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি তার মা ও ১১ মাস বয়সী কন্যাসন্তানকে নিয়ে সেখানে থাকতেন।

শনিবার (২৫ এপ্রিল) সকালে কামরুন্নাহার তার মেয়ে নুসরাতকে খিচুড়ি খাওয়াচ্ছিলেন। এ সময় শিশুটিকে খাটের কিনারায় রেখে কিছু দূরে পানি আনতে যান তিনি। এ সুযোগে শিশুটি হঠাৎ খাট থেকে পাকা মেঝেতে পড়ে যায়।

পরে শিশুটি জ্ঞান হারিয়ে ফেললে দ্রুত তাকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

ছিনতাই ঝুঁকি এড়াতে হাটে ‘ক্যাশলেস লেনদেন’ করতে বললেন র‌্যাব ডিজি

রামিসা হত্যার বিচার ৫-৭ দিনের মধ্যে শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ধর্ষণের অভিযোগে জেলা ছাত্রদলের সাবেক নেতাকে পুলিশে দিল জনতা

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫

সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে : মিয়া গোলাম পরওয়ার

টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহণ চালালে লাইসেন্স বাতিল: বিআরটিএ

ঈদের দিন বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবমুখর ময়মনসিংহ 

রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ