প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৬ ১০:৪৯:৪৫
কক্সবাজার টেকনাফে পৃথক সড়ক দুর্ঘটনায় একদিনে দুই লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় শিশুসহ তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতরা কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে পরিবার জানিয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে টেকনাফ নয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, সোমবার রাতে টেকনাফ নাইট্যং পাড়াতে মিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে টেকনাফ পৌর সভার মৃত অছিউর রহমানের ছেলে শফিউর রহমান (২৭) ঘটনা স্থলে মারা যায়। অপর দিকে রামুর তুলাতলী এলাকায় টেকনাফ-কক্সবাজার মহাসড়কে নোহা-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ হারায় টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজারের বাদশা মিয়ার ছেলে দিল মোহাম্মদ (৩২)।
টেকনাফ উপজেলা জরুরি বিভাগের দায়িত্বরত ডাক্তার মিটু জানান, রাতে মিনিট্রাক দুর্ঘটনা থেকে উদ্ধারকৃত একজনের মৃতদেহ হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। যিনি ঘটনাস্থলেই মারা গেছে তার নাড়ি ভুঁড়ি বের হয়ে গেছে।
হ্নীলা সিএনজি সমবায় সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মেহেদী জানান, রাতে দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। একজন সিএনজি চালক ও অপরজন সাধারণ পথচারী।
প্রজন্মনিউজ ২৪
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের সৌজন্য সাক্ষাৎ
প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত:৩
কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যাকাণ্ড: চার ঘাতকের স্বীকারোক্তি