প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৬ ০৫:২৮:৫৫
ফরিদপুরের সদরে তিনজনকে কুপিয়ে হত্যা ও দুই জনকে আহত করার ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডের ১০ ঘণ্টা মধ্যে আসামি আকাশ (২৮) কে যৌথ বাহিনী গ্রেপ্তার করেছে। মঙ্গলবার সকাল ৬টায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে কোদাল উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার দুপুর ২টায় ফরিদপুর জেলা পুলিশ সুপার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে সোমবার রাত ৯টা ৩০মিনিটে সদর উপজেলার গদাধরডাংগি গ্রামে একই পরিবারের দুইজনসহ প্রতিবেশী একজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। তারা হলেন, রাহেলা বেগম (৫০), আমেনা বেগম (৭৫) ও কাবুল হোসেন (৪৫)। এ ঘটনায় রিয়াজ মোল্লা (৪৫) ও আরজিনা বেগম (৪৫) নামে ২ জন আহত হয়।
এই ঘটনায় নিহত কাবুল হোসেনের স্ত্রী বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
প্রজন্মনিউজ২৪
শ্রীলংকায় ১১০ কেজি গাঁজাসহ ২২ ভিক্ষু আটক
তিনজনকে হত্যা, ১০ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার
জামায়াত নেতার বিরুদ্ধে ইমামের ভাতা আত্মসাৎ, তদন্তে অসত্য প্রমাণিত
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের সৌজন্য সাক্ষাৎ
দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত
যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত:৩
কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যাকাণ্ড: চার ঘাতকের স্বীকারোক্তি