প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬ ০২:৩৫:৪৮ || পরিবর্তিত: ২৭ এপ্রিল, ২০২৬ ০২:৩৫:৪৮
প্রজন্ম ডেস্ক: তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় দুপুর ২ টায়।
ওয়ানডে সিরিজের ধারাবাহিকতা টি-টোয়েন্টিতেও ধরে রাখতে মরিয়া টাইগাররা। তাই জয় ছাড়া অন্যকিছু ভাবছেন না টাইগার অধিনায়ক লিটন দাস। মোস্তাফিজ, তাসকিন ও নাহিদ রানার বিশ্রামে দলে কোনো প্রভাব পড়বে না আশা তার।
অপরদিকে, সফরকারী নিউজিল্যান্ডের লক্ষ্যও অভিন্ন। ওয়ানডে সিরিজে না পারলেও টি-টোয়েন্টি ট্রফিটা নিয়ে দেশে ফিরতে চান কিউই অধিনায়ক টম ল্যাথাম।
উল্লেখ্য, দীর্ঘ ১৪৬ দিন পর এই ফরম্যাটে ফিরছে বাংলাদেশ, যা দলটির জন্য নতুন করে পথচলার সূচনা হিসেবে দেখা হচ্ছে। গত বছর মে থেকে ডিসেম্বর পর্যন্ত ৩০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল বাংলাদেশ, যেখানে পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের মতো সাফল্য ছিল। এবার ঘরের মাঠে কিউইদের বিপক্ষেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাইবে লাল-সবুজের প্রতিনিধিরা।
ঢাবি শিক্ষার্থীর ‘আত্মহত্যা’: শিক্ষক সুদীপ কারাগারে, জামিন নাকচ
নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
২৮২ রাউন্ড গুলি উদ্ধার বিজিবির
জুলাই আহত-১৭ বছর নির্যাতিতদের মুখ দেখানোর জায়গা নেই
রাবি অধ্যাপককে ছাত্রদল নেতার হুমকির প্রতিবাদ
বাংলাদেশি শিক্ষার্থী হত্যার তদন্ত ও বিচারের প্রত্যাশা
নৈতিকতা বিবর্জিত জায়গায় যাচ্ছে শিক্ষার্থীরা, ভাইরাল হতে চায়
১১ অধিদপ্তর-সংস্থায় নতুন ডিজি, ৩ কর্তৃপক্ষে চেয়ারম্যান
তপ্ত রোদে ছাতা মাথায় প্রাথমিকের সুপারিশপ্রাপ্তদের শাহবাগে অবস্থান