তপ্ত রোদে ছাতা মাথায় প্রাথমিকের সুপারিশপ্রাপ্তদের শাহবাগে অবস্থান

প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬ ০১:৪৫:২১ || পরিবর্তিত: ২৬ এপ্রিল, ২০২৬ ০১:৪৫:২১

তপ্ত রোদে ছাতা মাথায় প্রাথমিকের সুপারিশপ্রাপ্তদের শাহবাগে অবস্থান

প্রজন্ম ডেস্ক: পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগ ও পদায়ন না হওয়া প্রার্থীরা। গ্রীষ্মের তপ্ত রোদ উপেক্ষা করে মাথায় ছাতা নিয়ে তারা অবস্থান কর্মসূচিতে দলে দলে অংশগ্রহণ করছেন। 

রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টা থেকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে হাজারের বেশি সুপারিশপ্রাপ্ত নিয়োগ প্রত্যাশী কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। এসময় তারা তাদের দাবি যতক্ষণ মেনে না হবে ততক্ষণ তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে নেওয়ার ঘোষণা দেন।

এর আগে গত ২৩ এপ্রিল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শাহবাগে এই কর্মসূচির ঘোষণা দেন প্রার্থীরা। তার আগে কর্তৃপক্ষকে তাদের দেওয়া ১০ দিনের আল্টিমেটাম প্রত্যাহার করে ওইদনি সরাসরি আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত জানায় তারা।

সুপারিশপ্রাপ্ত নিয়োগ প্রত্যাশিরা জানান, গত ৮ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়, যেখানে ১৪ হাজার ৩৮৪ জনকে নির্বাচিত করা হয়। ফল প্রকাশের পর নিয়ম অনুযায়ী তারা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে স্বাস্থ্য পরীক্ষার সনদ ও ডোপ টেস্ট রিপোর্টসহ প্রয়োজনীয় সব নথিপত্র জমা দেন। কিন্তু আড়াই মাস পেরিয়ে গেলেও এখনো নিয়োগপত্র পাননি তারা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়োগের আশায় অনেক প্রার্থী তাদের আগের বেসরকারি চাকরি ছেড়ে দিয়েছেন। ফলে নিয়োগ ঝুলে থাকায় তারা পরিবারসহ চরম আর্থিক ও মানসিক অনিশ্চয়তায় ভুগছেন। প্রার্থীদের অভিযোগ, গত ২২ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর বক্তব্যে নিয়োগ প্রক্রিয়া নিয়ে এক ধরনের দোদুল্যমান পরিস্থিতি তৈরি হয়েছে, যা তাদের উদ্বেগ আরও বাড়িয়েছে।

আন্দোলনকারীরা জানান, গত ১ মার্চের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সব মূল সনদ যাচাই ও পরিচিতি সম্পন্ন হয়েছে। সব প্রক্রিয়া শেষ হওয়ার পরও নিয়োগপত্র না দেওয়াকে তারা কর্তৃপক্ষের ‘প্রহসন’ হিসেবে দেখছেন। এ বিষয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলন করে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেও এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি।

অবস্থান কর্মসূচি থেকে প্রার্থীরা আরও জানান, তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে সুশৃঙ্খলভাবে আজ থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচি লাগাতার চালিয়ে যাওয়া হবে। নিয়োগ ও পদায়ন নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবে না।

এ সম্পর্কিত খবর

তপ্ত রোদে ছাতা মাথায় প্রাথমিকের সুপারিশপ্রাপ্তদের শাহবাগে অবস্থান

এশিয়ার মধ্যে গাকৃবির গুরুত্বপূর্ণ অবস্থান

বিএনপি ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে : শফিকুর রহমান

আওয়ামী লীগ জাইমা রহমানকে  নিয়ে এমন নোংরা ছবি বানিয়েছে যা অত্যন্ত কষ্টদায়ক:মাহমুদা মিতু

 নিত্যপণ্যের বাজারে আবারও অস্থিরতা 

বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ শিল্প দুর্ঘটনার  ১৩ বছর পূর্ণ হলো আজ

ঈশ্বরদীতে শিবির-ছাত্রদল সংঘর্ষ, গুলি ও কটকেল বিস্ফারণ

চবিতে ট্রেন সংস্কারে শিক্ষার্থীদের ১১ দফা

শব্দের রাজনীতির দোহাই দিয়ে আমাদের সন্তান-ভাইদের হত্যা করা হয়েছিল

‘সরকারের ব্যর্থতা ঢাকতেই পরিকল্পিতভাবে ক্যাম্পাসগুলো উত্তপ্ত করা হচ্ছে’

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ