প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৬ ০৪:২১:৫২
বগুড়ার শাজাহানপুরে স্ত্রী তালাক দেওয়ায় নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন নজরুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তি ।
শুক্রবার বাদ আসর উপজেলার বারআঞ্জুল গ্ৰামের মাছির বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পরে মসজিদের মুসল্লিরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় কারনে রাতেই ঢাকায় নেওয়া হয় । রাত সোয়া ১১টায় পথেই তার মৃত্যু হয়।
স্থানীয় মহিলা ইউপি সদস্যা ঝর্ণা বেগম জানান, তাদের দুটি ছেলেসন্তান রয়েছে। সংসারের খরচ চালাতে না পেরে দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা ছিল না। এর আগে দুবার তাদের সংসার ভাঙে।
এ ঘটনায় শাজাহানপুর থানার এসআই গোলাম মোস্তফা জানান, স্থানীয়দের ভাষ্যমতে নজরুল ইসলাম ধার দেনায় মানসিক চাপে ছিল। স্ত্রীর সঙ্গে ঝগড়া বিবাদ লেগেই থাকত।
প্রজন্মনিউজ২৪
বগুড়া পুলিশ লাইন্সে এএসআইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
জামায়াতে যোগ দেওয়ায় মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ককে বহিষ্কার
মসজিদের কক্ষ থেকে ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার
রাবির ইমেরিটাস ড. আজহারুল ইসলামকে ঘিরে আলোচনা তুঙ্গে
সাতদিন পরেও পাওয়া যায়নি এসআইয়ের খোঁজ
ছাত্রদল নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, দল থেকে বহিষ্কার
ঢাবি শিক্ষার্থীর ‘আত্মহত্যা’: শিক্ষক সুদীপ কারাগারে, জামিন নাকচ