পুলিশের বাসায় ডাকাতির ঘটনার প্রধান আসামী গ্রেপ্তার

প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৬ ১০:১৬:৩৩

পুলিশের বাসায় ডাকাতির ঘটনার প্রধান আসামী গ্রেপ্তার

নেত্রকোনার মদনে পুলিশ পরিদর্শকের বাসায় ডাকাতির ঘটনার প্রধান আসামী আরিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর রাতে মদন পৌরসদরের সরকারি কলেজ মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

আজ শনিবার (২৫ এপ্রিল) তাকে নেত্রকোনার আদালতে পাঠানো হয়। 

আটককৃত- আরিফ উপজেলার মদন সদর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের নূরুল ইসলামের ছেলে।

তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদক, অস্ত্র, চুরি, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। 

উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি মধ্যরাতে উপজেলার ৩ নম্বর ওয়ার্ডে নৌ পুলিশ সদরদপ্তর ঢাকায় কর্মরত পুলিশ পরিদর্শক মো. আজহারুল ইসলামের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। এর একদিন পর থানায় একটি মামলা করা হয়।

প্রজন্মনিউজ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ