প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬ ০৮:৩৮:১২
ব্রাহ্মণবাড়িয়ায় সদরে পূর্ব বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার সাদেকপুর ইউনিয়নের আলাকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়সূত্রে জানা গেছে, গ্রামের সাবেক মেম্বার আব্দুল আলীর সঙ্গে তার চাচাতো ভাই আউয়াল মিয়ার পারিবারিক দ্বন্দ্বসহ নানান কারণে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে শনিবার রাত থেকে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা চলতে থাকে। পরে রোববার দুপুরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সশস্ত্র সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় ধাওয়া-পালটা ধাওয়ায় পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতরা চিকিৎসাধীন রয়েছে।
প্রজন্মনিউজ২৪
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ছাত্রলীগ নেতার জামিন
স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ
পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ, আহত ১০
জুলাই আহত-১৭ বছর নির্যাতিতদের মুখ দেখানোর জায়গা নেই
বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু, আহত
তপ্ত রোদে ছাতা মাথায় প্রাথমিকের সুপারিশপ্রাপ্তদের শাহবাগে অবস্থান
গণভোটে বিএনপির নোট অব ডিসেন্ট খারিজ হয়ে গেছে: পরওয়ার