অটোরিকশা পর্যায়ক্রমে নিষিদ্ধ করা হবে

প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৬ ১০:৪১:৪৩

অটোরিকশা পর্যায়ক্রমে নিষিদ্ধ করা হবে

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন ব্যাটারিচালিত অটোরিকশা পর্যায়ক্রমে নিষিদ্ধ করা হবে।

আজ শনিবার রাজধানীর ধানমন্ডিতে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, অটোরিকশার দৌরাত্ম্য সব জায়গায় আছে, যেটা জনজীবন বিপর্যস্ত করছে। ঢাকা শহরের যানবাহনের শৃঙ্খলা ব্যাহত হচ্ছে। যার ফলে আমরা সিদ্ধান্ত নিয়েছি, প্রধান প্রধান সড়ক, প্রধান প্রধান এলাকায় পর্যায়ক্রমে অটোরিকশার প্রবেশ নিষিদ্ধ করা হবে। এই প্রক্রিয়া অনুসরণের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে এবং সব পক্ষের মধ্যে আলোচনা চলছে।

সব ব্যবসা, উদ্যোগ, প্রশাসন ঢাকা কেন্দ্রিক। ফলে ঢাকাকে রক্ষা করা আমাদের দায়িত্ব। এই সমস্যাটা বেশ বিস্তৃত বলেও জানান তিনি।

প্রজন্মনিউজ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ