প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৬ ০৬:৪৩:১০
প্রজন্ম ডেস্ক: পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর শাহবাগ থানার ভেতরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সারাদেশে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিও জানানো হয় কর্মসূচি থেকে।
মানববন্ধনে সমিতির বর্তমান সদস্যদের পাশাপাশি সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যরা অংশ নেন। বক্তারা বলেন, হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে মামলা গ্রহণ ও আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ক্যাম্পাসে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবি জানান তারা।
সমিতির সাবেক সভাপতি মাহবুব রনি বলেন, ঘটনার পরও এখনো মামলা গ্রহণ না হওয়া উদ্বেগজনক। তিনি দ্রুত মামলা নিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হামলাকারী শিক্ষার্থীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান।
সমিতির নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত বিচার না হলে সারা দেশের ক্যাম্পাসভিত্তিক সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
নবনির্বাচিত সভাপতি মানজুর হোছাঈন মাহি বলেন, পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার পর প্রতিবাদ জানালে সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়।
ছাত্রদলের হামলার প্রতিবাদে ঢাবি সাংবাদিক সমিতির মানববন্ধন
বিএনপির বিরুদ্ধে জামায়াতের এমপির গাড়িতে হামলার অভিযোগ
শিবিরের শতাধিক নেতাকর্মীর নামে মামলা
ঢাবি সাংবাদিকদের ওপর হামলায় নিন্দা নোবিপ্রবি প্রেসক্লাবের
শিবির কি রগকাটা, শিবির কি গুপ্ত: গোলাম পরওয়ার
বিএনপির ধমনিতে জুলাই সনদ ধারণ করে: আইনমন্ত্রী
‘সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে আসে’, ট্রাম্পের কটাক্ষের জবাব দিল ভারত