যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল পৌঁছানোর আগেই পাকিস্তান ত্যাগ ইরানের

প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৬ ১০:০৫:০৭ || পরিবর্তিত: ২৫ এপ্রিল, ২০২৬ ১০:০৫:০৭

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল পৌঁছানোর আগেই পাকিস্তান ত্যাগ ইরানের

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল পৌঁছানোর আগেই ইরানের নেতৃত্বাধীন দল সফর শেষ করে পাকিস্তান ত্যাগ করেছে। শনিবার দিনভর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, সেনাপ্রধান ও ফিল্ড মার্শাল অসীম মুনিরসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠকের পর ইরানের উদ্দেশে যাত্রা করেন তারা।

এর কিছুক্ষণ আগে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ইসলামাবাদের একটি মোটর শোভাযাত্রার ছবি প্রকাশ করে জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তানের রাজধানী ছেড়ে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

বৈঠকের পর প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ফলপ্রসূ বৈঠক হয়েছে বলে জানান।

অন্যদিকে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট শুক্রবার বলেছিলেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল শনিবার পাকিস্তানে পৌঁছাবে।

পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ত্রিদেশীয় আঞ্চলিক সফরের অংশ হিসেবে ইসলামাবাদ সফর করছেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে তার সরাসরি দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা নেই বলে তেহেরান দাবি করেছে।

সূত্র: বিবিসি।

প্রজন্মনিউজ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ