বাংলাদেশ সীমান্তে কুমির-সাপ ছাড়ার প্রস্তাবে দ্বিধায় ভারত

প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৬ ০৮:৩৩:০৫

বাংলাদেশ সীমান্তে কুমির-সাপ ছাড়ার প্রস্তাবে দ্বিধায় ভারত

বাংলাদেশ এবং ভারত সীমান্তের যেসব নদী এলাকায় এখনো কাঁটাতারের বেড়া নেই, সেখানে কুমির ও সাপ ছাড়ার প্রস্তাব দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এমনটিই বলে ভারতীয় গণমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া জানালেও এটি ঘিরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ভেতরেই মতভেদ দেখা দিয়েছে। 

বাহিনীর সাবেক মহাপরিচালক ও পদ্মশ্রীপ্রাপ্ত প্রকাশ সিং এ উদ্যোগকে নির্বোধ বলে উল্লেখ করেছেন। তার মতে, এমন পদক্ষেপ সীমান্তবর্তী সাধারণ মানুষের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করবে। তিনি প্রশ্ন তোলেন—কুমির বা সাপ কীভাবে বুঝবে কে বাংলাদেশি আর কে ভারতীয়।

ভারতের কেন্দ্রীয় সরকার, বিশেষ করে বিজেপি, অভিযোগ করে আসছে যে পশ্চিমবঙ্গ সরকারের উদাসীনতার কারণে বাংলাদেশি অনুপ্রবেশ বাড়ছে। এ প্রেক্ষাপটে এমন প্রস্তাব আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রায় ৪,০৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এর মধ্যে প্রায় ১৭৫ কিলোমিটার এলাকা নদী ও দুর্গম অঞ্চল হওয়ায় সেখানে নজরদারি কঠিন বলে দাবি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।

প্রজন্মনিউজ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ