প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৬ ০৬:১০:৫৯
ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আমির হাতামি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সকল ধরণের নিরাপত্তা রক্ষায় আমৃত্যু লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
রোববার (১৯ এপ্রিল) এক বিবৃতিতে তিনি ঘোষণা করেন, ইরানের সেনাবাহিনী শত্রুর যেকোনো আগ্রাসন মোকাবিলায় শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করতে প্রস্তুত।
আমির হাতামি জানান, দেশের সশস্ত্র বাহিনীর প্রতিটি শাখা শত্রুর যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে চূড়ান্ত ও সিদ্ধান্তমূলক জবাব দেওয়ার জন্য সর্বদা সজাগ রয়েছে। একই সঙ্গে তিনি ইরানের সামরিক সক্ষমতা আরও উন্নত ও আধুনিক করার ওপর গুরুত্বারোপ করেন।
দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিষয়ে ইরানি সেনাপ্রধান বলেন, প্রতিটি সেনার আঙুল এখন অস্ত্রের ট্রিগারে রয়েছে। শত্রুর মোকাবিলা এবং মাতৃভূমির জন্য জীবন উৎসর্গ করতে তাদের মধ্যে কোনো দ্বিধা নেই।
মূলত আঞ্চলিক উত্তেজনা এবং আন্তর্জাতিক চাপের মুখে নিজেদের সামরিক শক্তি ও জাতীয় সংকল্পের জানান দিতেই ইরানের পক্ষ থেকে এমন কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সূত্র: আলজাজিরা।
প্রজন্মনিউজ২৪
পাবিপ্রবিতে ছাত্রদল করতে অস্বীকৃতি, জুনিয়রদের পেটালেন সিনিয়ররা
শত্রুর মোকাবিলায় কোন ছাড় নয়: ইরানী সেনাপ্রধান
জ্বালানি মজুদের দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা ৯০ হাজার
ইরানের প্রতিটি পদক্ষেপ আন্তর্জাতিক আইন অনুযায়ী আত্মরক্ষা মাত্র
পরের ম্যাচেই ঘুরে দাঁড়াব: শরীফুল
সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা-ডাটাবেইজ তৈরি করছে সরকার: তথ্যমন্ত্রী
মৃণালের প্রেমে ধানুশ, বার্তা দিলেন অভিনেত্রী
এনসিপিতে যোগ দিলেন জুনায়েদ-রিফাত-ইরাসহ সাবেক সমন্বয়করা