ইমো-ফেসবুক হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার

প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৬ ০৬:২৪:০১

ইমো-ফেসবুক হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার

নাটোরের লালপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইমো, ফেসবুক ও ম্যাসেন্জার হ্যাকার গ্রুপের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া বাজারের দক্ষিণ গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- একই এলাকার আদম আলীর ছেলে মো. শিহাব আলী (২৫), হাফিজুর রহমানের ছেলে মো. মজনু আলী (২৭), আমিরুল ইসলামের ছেলে মো. মোহন আলী (৩২), মৃত সানোয়ার হোসেনের ছেলে হেলাল আলী (৩৪) ও মৃত আবুল হোসেনের ছেলে মো. হোসাইন আল কবির (৩১)।  

পুলিশ সূত্রে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে প্রবাসীদের ফেসবুক, ম্যাসেঞ্জার ও ইমো আইডিতে হ্যাকিংয়ের মাধ্যমে প্রবেশ করে আইডিগুলো নিজ নিয়ন্ত্রণে নিয়ে অর্থ আত্মসাৎ করে আসছিল।  

লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের আজ (রোববার) নাটোর আদালতে সোপর্দ করা হয়েছে। 

প্রজন্মনিউজ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ