প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৬ ০৩:১০:৫৮ || পরিবর্তিত: ১৯ এপ্রিল, ২০২৬ ০৩:১০:৫৮
প্রজন্ম ডেস্ক: জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিলেন আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সংগঠনটির মুখ্য সমন্বয়কারী রাফে সালামান রিফাত এবং মুখপাত্র শাহরীন সুলতানা ইরাসহ বেশ কয়েকজন নেতা।
এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন, লিগ্যাল সেল সম্পাদক মাহফুজ এবং কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এস এম সুইটসহ বিভিন্ন ইউনিটের নেতারা এনসিপিতে যুক্ত হয়েছেন।
সমসাময়িক রাজনীতি ও সাংগঠনিক বিষয় নিয়ে জরুরি সংবাদ সম্মেলন আজ রবিবার দুপুর দেড়টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জানা গেছে, রিফাত রশিদ জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক পদে দায়িত্ব পাচ্ছেন। এছাড়া হাসিব আল ইসলাম জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় এবং শাহাদাত হোসেন ও এস এম সুইট এনসিপির কেন্দ্রীয় কমিটিতে পদ পাচ্ছেন।
সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক ও মুখপাত্রসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
পরের ম্যাচেই ঘুরে দাঁড়াব: শরীফুল
সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা-ডাটাবেইজ তৈরি করছে সরকার: তথ্যমন্ত্রী
মৃণালের প্রেমে ধানুশ, বার্তা দিলেন অভিনেত্রী
ট্রাম্প বেশি কথা বলেন: ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী
এনসিপিতে যোগ দিলেন জুনায়েদ-রিফাত-ইরাসহ সাবেক সমন্বয়করা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের কাছে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’
সৌদি পৌঁছেছেন ৪৪৫৭ জন হজযাত্রী