গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন

বিদ্যুৎ না থাকায় এসএসসি পরীক্ষার্থীরা হায় হায় করছে

প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৬ ০৫:১৬:১৮

বিদ্যুৎ না থাকায় এসএসসি পরীক্ষার্থীরা হায় হায় করছে

গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা সালাহউদ্দিন আইয়ুবী বলেছেন, দিনে ১০ থেকে ১২ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় এসএসসি পরীক্ষার্থীরা হায় হায় করছে।

রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আর্কষণ করে তিনি এ কথা বলেন। 

লোডশেডিংয়ের দুর্ভোগ তুলে সালাহউদ্দিন আইয়ুবী বলেন,  চিকিৎসা ব্যবস্থা ব্যাপক ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ না থাকার কারণে সেচব্যবস্থা ভেঙে পড়েছে। বিদ্যুৎ না থাকায় এসএসসি পরীক্ষার্থীরা হায় হায় করছে।

বিদ্যুৎ সংকট থেকে উত্তরণের আশু ব্যবস্থা না নিলে সংশ্লিষ্টরা ক্ষতিগ্রস্ত হবে বলে তিনি সতর্ক করেন।

পাশাপাশি এসব সমস্যা দ্রুত নিরসনে জ্বালানি ও বিদ্যুৎমন্ত্রীর প্রতি অনুরোধ করেন তিনি।

সংসদের বিভিন্ন পণ্য কেনাকাটায় দুর্নীতি হয়েছে অভিযোগ করে সালাহউদ্দিন আইয়ুবী বলেন, চার হাজার টাকার পণ্য ২১ হাজার টাকায় কেনা হয়েছে। এমন দুর্নীতি বিগত সময়ে হয়েছিল।

প্রজন্মনিউজ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ