প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৬ ০৪:৫৬:৪৬
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রসঙ্গে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ বলেন, তেহরান কোনো অস্থায়ী যুদ্ধবিরতি মেনে নেবে না। কোনো যুদ্ধবিরতি হতে হলে তা অবশ্যই লেবানন থেকে লোহিত সাগর পর্যন্ত সব সংঘাতপূর্ণ অঞ্চলকে অন্তর্ভুক্ত করতে হবে।
আন্টালিয়া ডিপ্লোমেসি ফোরামের সাইডলাইনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ বলেন, কোনো যুদ্ধবিরতি হতে হলে তা অবশ্যই লেবানন থেকে লোহিত সাগর পর্যন্ত সব সংঘাতপূর্ণ অঞ্চলকে অন্তর্ভুক্ত করতে হবে। এটি ইরানের জন্য একটি ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমা।
খাতিবজাদেহ বলেন, আমরা কোনো অস্থায়ী যুদ্ধবিরতি গ্রহণ করছি না। এই সংঘাতটি এখন একবারেই শেষ হওয়া উচিত।
হরমুজ প্রণালি প্রসঙ্গে তিনি বলেন, এই পানিপথ ঐতিহাসিকভাবেই খোলা রয়েছে। এটি ইরানের আঞ্চলিক পানিসীমার মধ্যে অবস্থিত হলেও দীর্ঘদিন ধরে সব দেশের চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে।
তিনি বিশ্ব অস্থিরতা সৃষ্টি প্রসঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করে বলেন, তাদের কর্মকাণ্ড বৈশ্বিক বাণিজ্য ও বৃহত্তর অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে।
সূত্র : আল-জাজিরা
প্রজন্মনিউজ২৪
হাসিনাকে ফিরানোর আবেদন পর্যবেক্ষন করছে ভারত, দাবি জয়সওয়ালের
ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে যুবককে বিদেশে পাচার
কর্ণফুলীতে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ
সংরক্ষিত আসনে জামায়াতের ১০ নারী চূড়ান্ত
সোশ্যাল মিডিয়া সবচেয়ে বেশি বিভ্রান্ত করে দাবি মির্জা ফখরুলের
বাড়ি ফেরছেন হাজার হাজার বাস্তুচ্যুত লেবানিজরা
যুদ্ধবিরতি হলে লেবানন থেকে লোহিত সাগর পর্যন্ত অন্তর্ভুক্ত করতে হবে: ইরান
ভবনের পানির ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু
রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ২ মাসের ছাড় দিলো যুক্তরাষ্ট্র
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন