ট্রাকের ধাক্কায় কলেজ ছাত্রী নিহত

প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৬ ০৪:৩৮:২১

ট্রাকের ধাক্কায় কলেজ ছাত্রী নিহত

ফরিদপুর শহরের লক্ষীপুর এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। ঘটনায় মোটরসাইকেল চালক   আহত হয়োছে। নিহত কলেজছাত্রীর নাম উপাসনা ঘোষ (২২) আহতের নাম আকাশ (২৮)।

রোববার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে শহরের ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির সামনে গোয়ালন্দ-তাড়াইল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত উপাসনা ঘোষ ফরিদপুর শহরের ঝিলটুলি মহল্লার উত্তম ঘোষের মেয়ে। আহত আকাশ বোয়ালমারী উপজেলার রূপাপাত এলাকার বিধান সরকারের ছেলে।

তিনি ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের‌ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বেলা সাড়ে ১১টার দিকে আকাশ ও উপাসনা লক্ষ্মীপুর এলাকার দিকে যাচ্ছিলেন। পথে মেরিন ইনস্টিটিউটের সামনে একটি মাটিবাহী লরি ট্রাককে ওভারটেক করার সময় সেটির পেছনে সজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুজনেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উপাসনা ঘোষণাকে মৃত ঘোষণা করেন। আকাশ বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং লরির সহকারী হোসেন মোল্লাকে (১৯) আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রজন্মনিউজ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ