প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৬ ০৪:০১:৫২
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলার কথা ছিল না থাকলেও মুস্তাফিজুর রহমান চোট পাওয়ায় কপাল খুলে শরীফুল ইসলামের।
১৬ মাস পর ওয়ানডে খেলার সুযোগ পেয়ে তা দারুণভাবে কাজেও লাগান এই বাঁহাতি পেসার। মিরপুরে বোলিং কোটাপূর্ণ করে ২৭ রানে নেন ২ উইকেট।
তবে শরীফুল দারুণ বোলিং করলেও জিততে পারেনি বাংলাদেশ। প্রতিপক্ষের কাছে ২৬ রানে হেরেছে স্বাগতিকেরা। আগামীকাল সিরিজ বাঁচানোর লক্ষ্যে মাঠে নামবে মেহেদী হাসান মিরাজের দল। শরীফুলের বিশ্বাস দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ।
আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে এমনটিই জানিয়েছেন এ পেসার। তিনি বলেছেন, ‘আমাদের হাতে এখনো দুই ম্যাচ আছে। ঘুরে দাঁড়ানোর মতো আমাদের সামর্থ্য আছে। এক ম্যাচে হয়তো আমরা ভুল করেছি।
প্রথম ম্যাচে নিজের একাদশে সুযোগ পাওয়ার বিষয়ে শরীফুল জানান, টসের দুই সেকেন্ড আগে জানতে পারেন খেলছেন তিনি।
নিউজিল্যান্ডের উদ্দেশ্যে তিনি বলেন, তারা অবশ্যই ভালো দল, আমরাও ভালো দল। পরের ম্যাচেই ঘুরে দাঁড়াব। এটা তো গোল বলের খেলা, যে কোনো কিছু হতেই পারে।’
প্রজন্মনিউজ২৪
বাংলাদেশের নতুন কোচ থমাস ডুলি: বাফুফে
ঈদের ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে ফিলিং স্টেশন
রাজশাহীতে ১১ দলীয় জোটের সমাবেশে নেতাকর্মীদের ঢল
লুটপাট করতে গোপালগঞ্জে বড় বড় প্রকল্প নেওয়া হয়েছিল
যুদ্ধবিরতির মেয়াদ ৪৫ দিন বাড়াল ইসরায়েল-লেবানন
পশ্চিমবঙ্গে মন্ত্রিসভায় কে কোন দফতর পাচ্ছেন?
জাতীয় ছাত্রমঞ্চের প্রধান সংগঠক হলেন জুলাই গণঅভ্যুত্থানে আহত সালমান শরীফ
ইরানে সামরিক অভিযান সমাপ্ত : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী