প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৬ ০৪:৫৮:২৪
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইসরাইল-যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় বলেন, তারা কোনো যুদ্ধ চান না এবং তাদের বর্তমান পদক্ষেপগুলো নিছক আত্মরক্ষার খাতিরে নেওয়া হয়েছে। সাধারণ মানুষ যেভাবে আগ্রাসনের শিকার হলে রুখে দাঁড়ায়, ইরান একটি রাষ্ট্র হিসেবে ঠিক সেভাবেই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করছে।
পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, ইরান কখনোই কোনো রাষ্ট্রকে আক্রমণ করেনি এবং বর্তমানেও কাউকে আক্রমণ করার কোনো অভিপ্রায় তাদের নেই। ইরানের প্রতিটি পদক্ষেপ আন্তর্জাতিক আইন অনুযায়ী বৈধ আত্মরক্ষা মাত্র।
বক্তব্যের একপর্যায়ে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কঠোর সমালোচনা করেন। বেসামরিক অবকাঠামোতে হামলা চালানোর অভিযোগ তুলে তিনি দেশ দুটির কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন। তিনি একে মানবাধিকারের ক্ষেত্রে পশ্চিমা বিশ্বের ‘দ্বিমুখী নীতি’র প্রমাণ হিসেবেও অভিহিত করেন।
ইরানি সংবাদ সংস্থা আইএসএনএ জানায়, পেজেশকিয়ান আঞ্চলিক স্থিতিশীলতা এবং শান্তির প্রতি ইরানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি বিশ্ববাসীকে এই বার্তাই দিতে চেয়েছেন যে ইরানকে যুদ্ধকামী রাষ্ট্র হিসেবে উপস্থাপন করা ভুল। বরং তারা কেবল তাদের সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর।
সূত্র: আলজাজিরা।
প্রজন্মনিউজ২৪
পাবিপ্রবিতে ছাত্রদল করতে অস্বীকৃতি, জুনিয়রদের পেটালেন সিনিয়ররা
শত্রুর মোকাবিলায় কোন ছাড় নয়: ইরানী সেনাপ্রধান
ইরানের প্রতিটি পদক্ষেপ আন্তর্জাতিক আইন অনুযায়ী আত্মরক্ষা মাত্র
ট্রাকের ধাক্কায় কলেজ ছাত্রী নিহত
সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা-ডাটাবেইজ তৈরি করছে সরকার: তথ্যমন্ত্রী
সরকার জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে : মন্ত্রী
ট্রাম্প বেশি কথা বলেন: ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী
জনগণের কথা ভেবে তেলের দাম সামান্য বাড়িয়েছি: জ্বালানি মন্ত্রী