জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৬ ০৯:২৯:৫৩

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজনীতি ও সাংগঠনিক বিভিন্ন ইস্যু নিয়ে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। 

আগামীকাল রোববার (১৯ এপ্রিল) দুপুর দেড়টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

শনিবার (১৮ এপ্রিল) দলের মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বার্তায় বলা হয়েছে, সংবাদ সম্মেলনে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলের আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখা হবে। সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, সদস্য সচিব ও মুখপাত্রসহ কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

এনসিপির পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের এ সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

প্রজন্মনিউজ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ