প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৬ ০৩:৫১:২৫
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনকে ঘিরে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় যোগ হচ্ছে একের পর এক পরিচিত মুখ। কনকচাঁপা, রিজিয়া পারভীন ও বেবী নাজনীনের পর এবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ছোটপর্দার অন্যতম অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।
কুষ্টিয়া থেকে সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনয়নপত্র নিয়েছেন এই অভিনেত্রী। বিষয়টি তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
শুক্রবার (১৭ এপ্রিল) থেকে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু করেছে বিএনপি। এদিন বিকেলে সাক্ষাৎকার পর্বে অংশ নেন চমক।
এ সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলে চমক বলেন, ‘আমি দেশের জন্য কাজ করতে চাই। বিশেষ করে নারীদের জন্য। সেজন্য একটা প্ল্যাটফর্ম দরকার ছিল। আমার মনে হয়েছে বিএনপির সঙ্গে যুক্ত হলে আমার পরিকল্পনা বাস্তবায়ন হবে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে অনেক বিষয় নিয়ে কথা হয়েছে। আমি মনোনয়নের ব্যাপারে শতভাগ আশাবাদী। দলীয় সিদ্ধান্ত ইতিবাচকভাবে নেব।
সাক্ষাৎকার বোর্ডের সদস্যরা কী জানতে চেয়েছেন, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, আমি বিএনপিকে সার্ভ করতে চাই কি না? বলেছি, হ্যাঁ, আমি বিএনপিকে সার্ভ করতে চাই। কিন্তু আমার প্রথম ভিশন হচ্ছে দেশকে সার্ভ করা।
এর আগে শুক্রবার দিবাগত রাতে ফেসবুকেও একটি পোস্ট দেন চমক। কিছুটা রহস্য রেখে তিনি লেখেন, ‘নতুন জার্নি শুরু করলাম। আলহামদুলিল্লাহ। শিগগিরই বিস্তারিত জানাব। পাশে থেকো, দোয়ায় রেখো।’
প্রজন্মনিউজ২৪
অবশেষে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু
জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা একটি নেয়ামত: ডা. শফিকুর রহমান
জুলাই হত্যাকাণ্ডের বিচার ছাড়া ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ্তি সম্ভব নয়
‘যুবসমাজকে বিপথে নিতে প্রতিবেশী রাষ্ট্র মাদক প্রবেশের অপচেষ্টায় রয়েছে’
নকআউট ইতিহাসে সর্বোচ্চ গোল এমবাপ্পের, কাছেও নেই মেসি
রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা মিছিল
দেশে ধর্ষণের পরিসংখ্যান বেড়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
ঋণখেলাপি হওয়া শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ