প্রধানমন্ত্রীকে নিয়ে বক্তব্য, জাগপার কার্যালয় হামলা

প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৬ ১০:০৭:০৯

প্রধানমন্ত্রীকে নিয়ে বক্তব্য, জাগপার কার্যালয় হামলা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে জাগপার মুখপাত্র আল রাশেদ প্রধানের কঠোর মন্তব্যকে কেন্দ্র করে পঞ্চগড়ে জাগপার জেলা কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে। 

আজ শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে দাবি জাগপা নেতাকর্মীদের। তারা জানায়, হামলায় কার্যালয়টির টিনের সীমানা প্রচীরটি সম্পূর্ণ ভেঙে ফেলা হয় এবং ভেতরের চেয়ার, টেবিল ব্যানার ভাঙচুর করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধান কঠোর বক্তব্য দেওয়ার প্রতিবাদে বিকেল ৫টা ২০ মিনিটে জেলা শহরের বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা পৌঁছালে মিছিল থেকে উত্তেজিত নেতাকর্মীরা বকুলতলায় জাগপার জেলা কার্যালয়ে ভাঙচুর চালায়। পরে চোরঙ্গী মোড়ে পথসভায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান জাগপার মুখপাত্র আল রাশেদ প্রধানকে পঞ্চগড়ে অবাঞ্ছিত ঘোষণা করেন।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিচার দাবি করেছেন জাগপার নেতাকর্মীরা।

জাগপা পঞ্চগড়ের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী বলেন, ‘২০২৪ সালে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের অফিসে একই কায়দায় হামলা করেছিল। আমরা মনে করেছিলাম, গণ-অভ্যুত্থানের পরে বাকস্বাধীনতা ফিরে পাব। কিন্তু নব্য স্বৈরাচার বিএনপি আমাদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে। আজ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েক শ নেতাকর্মী আমাদের কার্যালয়ে ব্যাপক ভাঙচুর করেছে। আমরা এর নিন্দা ও প্রতিবাদ এবং বিচার দাবি করছি। এ ঘটনায় আমরা দলের নেতাদের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেব।’

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। জাগপা দলীয় কার্যালয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।’

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

পবিপ্রবি শিক্ষকদের ওপর হামলা করে পদ হারালেন বিএনপি নেতাসহ ৫ জন

রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসির সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী  

ইউনূসকে বিয়ের নিমন্ত্রণ ও বিভিন্ন চিত্রকর্ম দিলেন ডাকসু ভিপি

গাজীপুরে পোশাক কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ

 ভারত সংখ্যালঘুদের আপন করলে আরও বেশি শ্রদ্ধা করবো : ধর্মমন্ত্রী

গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় শনাক্ত করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় 

এবার পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি

বিএনপি নিজেদের মতো করে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায়: জামায়াত সেক্রেটারি

হাসিনা সোজা গুলি করার নির্দেশ দিয়েছিল

গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ