প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৬ ০৮:০৬:১২ || পরিবর্তিত: ১৫ এপ্রিল, ২০২৬ ০৮:০৬:১২
যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে এবং পুনরায় আলোচনা শুরু করতে সফলতার দ্বারপ্রান্তে রয়েছেন মধ্যস্থতাকারীরা।
বুধবার (১৫ এপ্রিল) ইসরাইলি গণমাধ্যম হারেৎজ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
উক্ত প্রতিবেদনে বলা হয়েছে, একটি বিশ্বস্ত সূত্র জানায় ওয়াশিংটন ও তেহরান যুদ্ধবিরতি দীর্ঘায়িত করতে একটি ‘নীতিগত সম্মতিতে’ পৌঁছেছে। আগামী সপ্তাহে বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই এটি রক্ষার জন্য জোর কূটনৈতিক তৎপরতা চলছে।
আগামী ২২ এপ্রিল বর্তমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হবে। তার আগেই গত সপ্তাহের শেষদিকে ভেস্তে যাওয়া সরাসরি আলোচনাকে পুনরায় কার্যকর করতে তিনটি প্রধান অমীমাংসিত বিষয়ে সমঝোতার চেষ্টা করছেন মধ্যস্থতাকারীরা।
বিষয়গুলো হলো— ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এবং যুদ্ধের ক্ষয়ক্ষতি বাবদ ক্ষতিপূরণ প্রদান। সংশ্লিষ্ট কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য জানিয়েছেন।
প্রজন্মনিউজ২৪
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ বাড়ার দ্বারপ্রান্তে
দ্বিতীয় দিনের মতো কমলো জ্বালানি তেলের দাম
মেলোনির তীব্র সমালোচনায় ট্রাম্প
তেল সংকটে কারণে একমাত্র তেল শেধনাগার বন্ধের ঘোষণা
পোপ ও ট্রম্পের বিরোধ নিয়ে ইরানের বার্তা
ইসরাইলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি এরদোগানের
নেতানিয়াহুর এক ফোনেই ‘শান্তি আলোচনা’ থেকে পিছু হটে যুক্তরাষ্ট্র
ইরানকে উপযুক্ত সময়ে খতম করতে প্রস্তত ট্রাম্প