বকেয়া-ভাতার দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানযট সৃষ্টি

প্রকাশিত: ০৭ এপ্রিল, ২০২৬ ১০:০৫:৫৯

বকেয়া-ভাতার দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানযট সৃষ্টি

কুমিল্লা ইপিজেডে নাসা গ্রুপের শ্রমিকরা বকেয়া-ভাতার দাবিতে মহাসড়ক অবরোধ করে। এ সময় কুমিল্লায় মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়।

মঙ্গলবার সকাল ১০টার থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় এই  অবরোধ করা হয়।

এ সময় পুলিশ শ্রমিকদের শান্ত করে মহাসড়ক সচলের চেষ্টা চালায়। একপর্যায়ে লাঠিচার্জ করে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

প্রায় দুই ঘণ্টাব্যাপী অবরোধ কর্মসূচিতে মহাসড়ক কার্যত অচল হয়ে পড়ে এবং ৩০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। তীব্র গরম ও এসব কর্মকান্ডে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

ঢাকা থেকে কুমিল্লা আগামী তিশা পরিবহণের যাত্রী ইব্রাহিম খলিল বলেন, সকাল ১০টায় যানজটে পড়েছি। দুপুর আড়াইটা পর্যন্ত দাউদকান্দি থেকে কুমিল্লা পর্যন্ত যানজটে ছিলাম।

এশিয়ার লাইন পরিবহণের আরেক যাত্রী জানান, নাসা শ্রমিকদের ২ ঘণ্টা মহাসড়ক অবরোধের প্রভাব পড়েছে পুরো দিনব্যাপী। মঙ্গলবার দিনভর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক কার্যত অচল ছিল।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার শাহিনুর আলম বলেন, বকেয়া বেতন-ভাতার দাবিতে নাসা গ্রুপের শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে। আমরা তাদের শান্ত করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেছি। তবে দুই ঘণ্টা অবরোধ থাকার কারণে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ কাজ করছে।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

জমিসংক্রান্ত বিরোধের জেরে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে যুবককে বিদেশে পাচার

বাড়ি ফেরছেন হাজার হাজার বাস্তুচ্যুত লেবানিজরা

যুদ্ধবিরতি হলে লেবানন থেকে লোহিত সাগর পর্যন্ত অন্তর্ভুক্ত করতে হবে: ইরান

ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় ৩ ঘোড়াসহ দুইজন নিহত

চাঁপাইনবাবগঞ্জে ৪০ শতাংশ বিদ্যুৎ ঘাটতি, বাড়ছে লোডশেডিং

গণভোটের রায় বাস্তবায়নের দাবি: ১১ দলের নতুন কর্মসূচি ঘোষণা

রাত ২টা পর্যন্ত দাঁড়িয়ে থেকেও তেল পাইনি, তেল শুধু সংসদে : এমপি কামাল

১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত  

ইবিতে শিক্ষিকা হত্যা বিচারের দাবিতে প্রশাসন ভবনে তালা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ