প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৬ ০৬:১৪:৩৭
মাস্টার্স পরীক্ষা শেষ হতেই ফেসবুকে পোস্ট দিয়ে আবাসিক হল ছাড়লেন ঢাকা কলেজ ছাত্রশিবিরের নেতা। একইসঙ্গে অবৈধ শিক্ষার্থীদের হল ছেড়ে নিয়মিত ছাত্রদের জন্য সিট বরাদ্দের আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে এ তথ্য জানান কলেজ শাখা ছাত্রশিবিরের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক তাওহীদুল ইসলাম।
পোস্টে তাওহীদুল ইসলাম লিখেন, তিনি ঢাকা কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে ২০২৬ সালে অনুষ্ঠিত (২০২৪ সেশনের) মাস্টার্স পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, যা ভাইভা গত ১৭ এপ্রিল সম্পন্ন হয়েছে। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে তিনি কলেজের সাউথ হলের ১১৪ নম্বর কক্ষে আবাসিক শিক্ষার্থী হিসেবে অবস্থান করছিলেন।
তিনি উল্লেখ করেন, সাধারণত হলের আসন বরাদ্দ ও বাতিল জুলাই-জুন অর্থবছর অনুযায়ী হয়ে থাকে। তবে বিশেষ পরিস্থিতিতে তাদের আসন বরাদ্দ দেওয়া হয়েছিল অক্টোবর মাসে। সে হিসেবে আগামী অক্টোবর পর্যন্ত হলে থাকার সুযোগ থাকার কথা ছিল। কিন্তু গত ২৩ এপ্রিল কলেজ প্রশাসনের এক সংক্ষিপ্ত নোটিশে ২০১৯-২০২০ (অনার্স) সেশনসহ পূর্ববর্তী সব সেশনের শিক্ষার্থীদের ৩০ এপ্রিলের মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।
এ সিদ্ধান্তকে অদূরদর্শী উল্লেখ করে তিনি বলেন, মাত্র এক সপ্তাহের নোটিশে ঢাকার মতো শহরে নতুন আবাসন খুঁজে নেওয়া একজন শিক্ষার্থীর জন্য প্রায় অসম্ভব। যেখানে এক বছরের জন্য আসন বরাদ্দ দেওয়া হয়েছিল, সেখানে অন্তত মাস্টার্সের ফলাফল প্রকাশ পর্যন্ত সময় দেওয়া যৌক্তিক ছিল। অথচ এখনো ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীরা হল বরাদ্দ পায়নি, যা আবাসন সংকটকে আরও তীব্র করেছে।
তিনি অভিযোগ করে বলেন, আসন সংকটের পাশাপাশি প্রশাসনিক উদাসীনতা এবং প্রভাবশালী মহলের কারণে অনেক ক্ষেত্রে শিক্ষা জীবন শেষ হওয়া শিক্ষার্থীরাও হলে অবস্থান করছেন, যা সাধারণ শিক্ষার্থীদের জন্য সংকট তৈরি করছে।
সবকিছু বিবেচনায় নিয়ে জুনিয়রদের আবাসন সমস্যার কথা মাথায় রেখেই নির্ধারিত সময়ের মধ্যেই তিনি নিজের আসন ছেড়ে দিয়েছেন বলে জানান তিনি।
প্রজন্মনিউজ২৪
পালাক্রমে ধর্ষণ, ভিডিও করে টাকা দাবির অভিযোগ
পরীক্ষা শেষে হল ছাড়লেন শিবির নেতা, অবৈধদেরও বললেন
শ্রমিক দিবস সম্পর্কে জামায়াতে আমীরের বার্তা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কারিকুলামে সংশোধন আনা হচ্ছে : ভিসি
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশের ঘোষণা ১১ দলের
বিরোধী দলের আপত্তির মুখেই সংসদে দুই বিল পাশ
বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো দ্রুত সংস্কারে কার্যকর পদক্ষেপ চায় জামায়াত
২৩ হাজার ৮৬৫ রাজনৈতিক মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী