প্রকাশিত: ০৭ এপ্রিল, ২০২৬ ০৭:২১:০৫
যশোরের চৌগাছায় রাতের আধারে এক বর্গাচাষীর ফলন্ত পটল ক্ষেতের সমস্ত গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রায় ৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।
সোমবার (৬ এপ্রিল) রাতে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বড়খানপুর গ্রামের কৈবিলার মাঠে এই ঘটনা ঘটে।
জানা যায়, ভুক্তভোগী কৃষক দুখু মিয়া উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বড়খানপুর গ্রামের মৃত কিতাব আলীর ছেলে।
এ ঘটনায় দুখু মিয়া একই গ্রামের মইনাল হোসেনের ছেলে নাজমুল হোসেন (২৩) ও মৃত আবুল কাশেমের ছেলে কামাল হোসেনের নাম উল্লেখ করে চৌগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে বর্গাচাষী দুখু প্রায় এক বিঘা জমিতে পটলের আবাদ করেছিলেন। প্রতিদিন ওই ক্ষেত থেকে ৬ থেকে ৭ মণ পটল বিক্রি করতেন তিনি। মঙ্গলবার ভোরে ক্ষেতে পরিচর্যা করতে গিয়ে তিনি দেখেন, রাতের আঁধারে কে বা কারা তার সমস্ত পটল গাছ কেটে ফেলেছে।
ভুক্তভোগী কৃষক জানান, দীর্ঘদিন ধরে অভিযুক্তরা তার সঙ্গে পারিবারিক বিরোধে জড়িত এবং বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করে আসছিল। তারাই তার এই ক্ষতি করতে পারে।
চৌগাছা থানার ডিউটি অফিসার এসআই বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রজন্মনিউজ২৪
পীরগাছায় জাল টাকাসহ দুই কারবারি গ্রেপ্তার
গণরায়কে অস্বীকারে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার
থানাগুলো দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
দ্রুত সময়ের মধ্যে সিলেটের আইটি পার্ক চালু হবে : প্রধানমন্ত্রী
পূর্ব বিরোধের জেরে মাদ্রাসার সুপারকে হত্যার অভিযোগ
পালাক্রমে ধর্ষণ, ভিডিও করে টাকা দাবির অভিযোগ