প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:০৮:৪৪ || পরিবর্তিত: ০৮ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:০৮:৪৪
প্রজন্ম ডেস্ক;
রাশিয়ার উফা শহরে একটি বিদেশি ছাত্রাবাসে ছুরিকাঘাতের ঘটনায় চারজন ভারতীয় শিক্ষার্থীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) মস্কোর ভারতীয় দূতাবাস এই খবরের সত্যতা নিশ্চিত করেছে।
স্থানীয় পুলিশ জানায়, বাশকোর্তোস্তান প্রজাতন্ত্রের একটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসের স্পোর্টস হলে এই হামলা ঘটে। মাত্র ১৫ বছর বয়সী এক কিশোর ছুরি নিয়ে ছাত্রদের ওপর ঝাঁপিয়ে পড়ে।
বাধা দিতে গেলে সে দুই পুলিশ কর্মকর্তাকেও ছুরিকাঘাত করে এবং নিজের ওপরও আঘাত করার চেষ্টা করে। পুলিশ হামলাকারী কিশোরকে আটক করেছে।
মস্কোর ভারতীয় দূতাবাস এই ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে বর্ণনা করেছে। আহত শিক্ষার্থীদের সহায়তায় কাজান শহর থেকে কনস্যুলেট কর্মকর্তারা উফায় পৌঁছেছেন।
দূতাবাস নিয়মিত রুশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে এবং নয়াদিল্লির বিদেশ মন্ত্রক পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছে।
বিদেশে ভারতীয় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০১৮ থেকে ২০২৫ সালের মধ্যে কানাডায় ১৭ জন এবং যুক্তরাষ্ট্রে ৯ জন ভারতীয় শিক্ষার্থী সহিংসতার শিকার হয়েছেন। ভারত সরকার জানিয়েছে, বিদেশে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা তাদের সবচেয়ে বড় অগ্রাধিকার।
বর্তমানে আহত শিক্ষার্থীরা চিকিৎসাধীন রয়েছেন এবং দূতাবাস তাদের পরিবারের সাথে যোগাযোগ রক্ষা করছে।
ভোট কেন্দ্র দখলকারীরা বাড়ি থেকে দোয়া নিয়ে বের হবেন: হাসনাত
একটি দল দাঁতে ধার দিয়ে শকুনের মতো বসে আছে: আসিফ মাহমুদ
দাঁড়িপাল্লার প্রচারণার কারণে সাইবার বুলিং ১০০ গুন বেড়েছে: ডা. মাহমুদা মিতু
নারী নেতৃত্বের ধারাবাহিকতা ধরে রাখতে হবে : জাইমা রহমান
এখন পর্যন্ত জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মন্ত্রী হওয়ার আশ্বাস পেলেন যারা
চট্টগ্রাম বন্দর সচল আছে: চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান
নির্বাচনে ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
ধানের শীষের বিজয় হলে ঢাকাতে ৪০টি খেলার মাঠ হবে : তারেক রহমান
নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে সৎ যোগ্য প্রার্থীকে সমর্থন দিন : আজহারী
পাবনায় মুক্তিযোদ্ধা ও জামায়াত নেতাকে কুপিয়ে জখম, জামায়াতের বিক্ষোভ