ধানের শীষের বিজয় হলে ঢাকাতে ৪০টি খেলার মাঠ হবে : তারেক রহমান

প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী, ২০২৬ ০৫:১০:৫৬

ধানের শীষের বিজয় হলে ঢাকাতে ৪০টি খেলার মাঠ হবে : তারেক রহমান

আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের বিজয় হলে ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ নির্মাণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের প্রার্থী তারেক রহমান। 

রোববার রাজধানীর মিরপুরের ইসিবি চত্বরে আয়োজিত এক নির্বাচনি পথসভায় তিনি এ ঘোষণা দেন।

তারেক রহমান বলেন, যেহেতু এটি একটি নির্বাচনি পথসভা, তাই মানুষের চলাচলে ভোগান্তি এড়াতে তিনি বক্তব্য সংক্ষিপ্ত রাখবেন। তিনি বলেন, তিনি এই এলাকারই সন্তান। শৈশব, কৈশোর ও পারিবারিক জীবনের বড় একটি সময় এই এলাকাতেই কেটেছে। তার সন্তানদের জন্মও এই এলাকায় হয়েছে, এমনকি তাঁর ও তাঁর ভাইয়ের বিয়েও এখানেই সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, ইনশাল্লাহ আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে যদি ১২ তারিখে বিএনপি সরকার গঠন করতে পারে, তাহলে শুধু ঢাকা-১৭ আসনে নয়, বরং সমগ্র ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ নির্মাণ করা হবে। এতে আমাদের সন্তানেরা খোলা মাঠে খেলাধুলার সুযোগ পাবে এবং মুরুব্বি, মা-বোনেরা প্রয়োজন অনুযায়ী সময় মাঠে হাঁটাচলা করতে পারবেন।

এলাকার আরেকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরে তারেক রহমান বলেন, যে সড়কটি রয়েছে, তা দীর্ঘদিন ধরেই প্রশস্তকরণের দাবি রয়েছে। বিএনপি সরকার গঠন করলে মানুষের বসবাস ও নির্বিঘ্ন চলাচলের স্বার্থে ওই সড়কের প্রসার ঘটানো হবে বলেও তিনি আশ্বাস দেন।

শেষে তিনি দেশবাসী ও এলাকাবাসীর কাছে দোয়া কামনা করে বলেন, ইনশাল্লাহ সুযোগ পেলে তিনি শুধু এই এলাকা নয়, সমগ্র বাংলাদেশ ও দেশের মানুষের জন্য কাজ করবেন।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

ভোট কেন্দ্র দখলকারীরা বাড়ি থেকে দোয়া নিয়ে বের হবেন: হাসনাত

একটি দল দাঁতে ধার দিয়ে শকুনের মতো বসে আছে: আসিফ মাহমুদ

দাঁড়িপাল্লার প্রচারণার কারণে সাইবার বুলিং ১০০ গুন বেড়েছে: ডা. মাহমুদা মিতু

নারী নেতৃত্বের ধারাবাহিকতা ধরে রাখতে হবে : জাইমা রহমান

এখন পর্যন্ত জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মন্ত্রী হওয়ার আশ্বাস পেলেন যারা

চট্টগ্রাম বন্দর সচল আছে: চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান

সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে যানবাহন চলাচলে আরএমপি’র নিষেধাজ্ঞা

নির্বাচনে ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ধানের শীষের বিজয় হলে ঢাকাতে ৪০টি খেলার মাঠ হবে : তারেক রহমান

নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে সৎ যোগ্য প্রার্থীকে সমর্থন দিন : আজহারী

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ